Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
26 June 2026

হাথরাসের পর বুলন্দশহর, যোগী রাজ্যে ফের কিশোরীকে ধর্ষণ করে খুন    

হাথরাসের পর বুলন্দশহর, যোগী রাজ্যে ফের কিশোরীকে ধর্ষণ করে খুন    

উত্তরপ্রদেশে ফের একবার কিশোরীকে ধর্ষণ ও হত্যা। মঙ্গলবার নির্যাতিতার বাবাকে গুলি করে হত্যার ঘটনায় পুনরায় উত্তরপ্রদেশের হাথরাস সংবাদের শিরনামে এসেছিলো। আর ২৪ ঘন্টা কাটতে না কাটতেই এবার বুলন্দশহরে এক ১২ বছরের কিশোরীর মৃত দেহ উদ্ধার হল বাড়ির কাছে গর্ত থেকে। গত ছয়দিন ধরে ওই তরুণী নিখোঁজ ছিল। এই নৃশংস ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ২৪ ঘন্টার ব্যবধানে পরপর দুটি ঘটনায় উত্তরপ্রেদেশ সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছে বিরোধীরা।  

মৃতর পরিবার সূত্রে খবর, গত ২৫ ফেব্র্রুয়ারি থেকে নিখোঁজ ছিল ওই কিশোরী। বাড়ির পাশেই চাষের জমিতে মায়ের সঙ্গে কাজ করছিল মেয়েটি। তার সঙ্গে দুই ভাই বোনও ছিল। মেয়েটির জল তেষ্টা পাওয়ায় বাড়িতে যায়। তারপর থেকেই নিখোঁজ। ২৮ ফেব্র্রুয়ারি পরিবারের লোকজন থানায় নিখোঁজ ডায়রি করেন। 

[আরও পড়ুন- TMC Candidate List: আজই তৃণমূলের প্রার্থী তালিকা? জল্পনা]

আরও পড়ুন: মহারাষ্ট্র বিজেপির সহ সভাপতি এবং মুম্বইয়ের বিধায়ক মঙ্গল লোধা রিয়েল এস্টেট শিল্পে ধনীদের তালিকায় এক নম্বরে

এদিন কিশোরীর দেহ উদ্ধার হয়। পুলিশের অনুমান মেয়েটিকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। সেইমত তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। 

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত তাঁর দোষ শিকার করেছেন। ঘটনার দিন কিশোরী অভিযুক্তর বাড়িতে জল চাইতে গিয়েছিল, তখনই এই ঘটনা ঘটায় সে।  

হাথরাসে মঙ্গলবারের ঘটনার বিরোধিতা করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করেছিলেন তৃণমূলের একাধিক নেতা, মন্ত্রী। মঙ্গলবার গাজলে যোগীর সভা প্রসঙ্গে মনোজ তিওয়ারি বলেছিলেন, নিজের ঘর সামলাতে পারেন না, এখানে এসেছেন প্রচার করতে। আর এদিনের এই নৃশংস ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে উত্তরপ্রদেশের আইন শৃঙ্খলা।                  

আরও পড়ুন: দেশে বেকারত্ব সমস্যা উদ্বেগের, নোটবন্দি নিয়ে আত্মসমীক্ষা জরুরি সরকারের, এনডি টিভি’কে জানালেন রঘুরাম রাজন

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation