Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
22 June 2026

BJP Candidate List: নন্দীগ্রামে শুভেন্দু, ময়নায় অশোক দিন্দা, ডেবরায় ভারতী! ৬০ আসনে প্রার্থী ঘোষণা

BJP Candidate List: নন্দীগ্রামে শুভেন্দু, ময়নায় অশোক দিন্দা, ডেবরায় ভারতী! ৬০ আসনে প্রার্থী ঘোষণা

প্রাকশিত হল বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা। জল্পনা সত্যি করে নন্দীগ্রাম থেকে লড়ছেন শুভেন্দু অধিকারী। ডেবরা থেকে লড়ছেন প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষ। ২০১৯ লোকসভা ভোটে ঘাটাল থেকে তৃণমূল প্রার্থী অভিনেতা দীপিক অধিকারীর ওরফে দেবের বিরুদ্ধে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। লোকসভা ভোটে জিততে পারেননি মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার। কয়েকদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন বাংলা দলের প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। এবারে পদ্মফুল চিহ্নে ময়না বিধানসভাকেন্দ্র থেকে লড়ছেন তিনি।

[আরও পড়ুন- তৃণমূলের প্রার্থী বহিরাগত, নন্দীগ্রামের মানুষ এর জবাব দেবে, নাম না করে মমতাকে আক্রমণ শুভেন্দুর]

শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে নন্দীগ্রামে বিজেপি সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। রাজ্যবাসী তাকিয়ে এখন নন্দীগ্রামে মেগা ফাইটের দিকে। সম্প্রতি বিজেপিতে যোগ দেন বাংলা দলের ক্রিকেটার অশোক দিন্দা।

আরও পড়ুন: এপ্রিল থেকে সপ্তাহে একদিন করে ‘নো এন্ট্রি’ বক্সা জঙ্গলে, নির্দেশিকা জারি বন দফতরের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal