একুশের বিধানসভা নির্বাচনে জনপ্রিয় স্লোগান “খেলা হবে” কে অবলম্বন করে সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী টুইট করলেন।
গতকাল, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাসপাতাল থেকে ডিসচার্জের পর তাঁর একটি ছবি শেয়ার করে টুইট করেন অভিনেত্রী মিমি। ছবিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হুইল চেয়ারে বসে আছেন, পায়ে প্লাস্টার, চোখেমুখে ক্লান্তি। তবুও শরীরের অভিব্যক্তিতে ফুটে উঠছে হার না মানার ভাষা। মিমি ছবির ক্যাপশনে লিখছেন, “দেখা হবে, খেলা হবে ও জেতাও হবে।” বাংলার মেয়ে মমতা ব্যানার্জির আরোগ্য কামনায় একে একে টুইট করেছিলেন বিনোদন জগতের প্রথম সারির তারকারা। সেখানে বাদ যায়নি সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীও। চন্ডীপুরের প্রার্থী সোহম চক্রবর্তী দুর্ঘটনার দিন চন্ডীপুরবাসীর সঙ্গে প্রতিবাদ মিছিলে নেমেছিলেন।
দেখা হবে, খেলা হবে ও জেতাও হবে 🙏 pic.twitter.com/cJhnQPJAbG
আরও পড়ুন: আগামী ৪৮ ঘণ্টা কলকাতা সহ রাজ্যে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের
— Mimi chakraborty (@mimichakraborty) March 12, 2021
নন্দীগ্রামে প্রচারের উদ্দেশ্যে গিয়েছিলেন মমতা ব্যানার্জি। সেখানেই ঘটে দুর্ঘটনা। হঠাৎ পায়ে চোট পান তিনি। এরপর ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। এরপর গোটা একদিন কাটানোর পর শুক্রবার হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতিতে ডিসচার্জ করা হয় তাঁকে।
আরও পড়ুন: শুভেন্দু কী করবেন? জল্পনা বাড়িয়ে কী বললেন রাজীব




