Silver ₹74.52/g Kolkata 32°C 9 June 2026

রবিবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ২১শে মার্চ ২০২১

রবিবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ২১শে মার্চ ২০২১

আজ আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি মেষ, আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বৃহস্পতি ও মঙ্গল। ২১ তারিখে জন্ম হবার কারণে আপনার ওপর বৃহস্পতির প্রভাব স্পষ্ট। আপনার শুভ সংখ্যা: ৩,১২,২১,৩০। আপনার শুভ বর্ণ: হলুদ ও লাল। শুভ গ্রহ ও বার: মঙ্গল ও বৃহস্পতি। শুভ রত্ন: পোখরাজ ও রক্তপ্রবাল। আজকের দিনের শুভ বর্ণ: আজ আপনার জন্য হলুদ ও লাল বর্ণ সৌভাগ্য বয়ে আনতে পারে। আজকের দিনের শুভ সময়: জ্যোতিষীর দৃষ্টিতে আজকের শুভ সময় সকাল: ৬:৪৫-১০:০৩, দুপুর: ১:২২-২:১১, রাত: ৭:০৬-৯:২৬, ১২:৩১-৩:৩৬ এর মধ্যে। জ্যোতিষ শাস্ত্রানুসারে আজ যে খাদ্য পরিতাজ্য: আজ রাত: ৫:২২ এর মধ্যে নারকেল পরে লাউ খাওয়া নিষেধ। চন্দ্রাবস্থান: আজ চন্দ্র মিথুন রাশিতে অবস্থান করবে। ৮মী তিথি শেষ রাত: ৫:২২ পর্যন্ত পরে ৯মী তিথি চলবে।

মেষ রাশি: অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালো সংবাদ পেতে পারেন। গার্মেন্টস ও বস্ত্র শ্রমিকদের আয় বৃদ্ধির সময়। আপনার কোনো লেখা প্রকাশ করতে পারেন। গণমাধ্যমে কাজের মাধ্যমে আপনার সুনমা সম্মান বৃদ্ধি পাবে। ছোট ভাই বোনের জন্য অর্থ ব্যয়ের যোগ প্রবল। আর্থিক উন্নতির ক্ষেত্রে বিদেশ সূত্রে ধন লাভের আশা।

বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকার দিনটি উত্তম যাবে। ব্যবসা বাণিজ্য ও চাকরিতে বাড়তি অর্থ রোজগারের সুযোগ আসতে চলেছে। খাদ্য পানিয় বা হোটেল রেস্তোরার ব্যবসায় আশানুরুপ লাভের সুযোগ রয়েছে। গৃহে আগমন হতে পারে প্রিয় শ্যালক শ্যালিকার। আজ কোনো সামাজিক অনুষ্ঠানে নিমন্ত্রণ রক্ষা করতে হবে। সঞ্চয়ের চেষ্টা হবে সফল।

আরও পড়ুন: আজকের রাশিফল শুক্রবার ৬ নভেম্বর ২০২০

মিথুন রাশি: মিথুন রাশির জাতক জাতিকার দিনটি সম্মান ও মর্যাদা বৃদ্ধির। নিজের অস্থিরতা পরিহার করতে পারলে আজ সকল কাজেই সফলতা আসবে। আয় রোজগারের ক্ষেত্রে ব্যবসায়ীদের দিনটি শুভ। চাকরিজীবীদের নতুন পদায়নের সম্ভাবনা প্রবল। সামাজিক কাজে অংশ নিতে পারেন। দাম্পত্য ক্ষেত্রে অগ্রগতি হবে।

কর্কট রাশি: কর্কট রাশির জাতক জাতিকার ব্যয় যোগ প্রবল। বিদেশ থেকে পেতে পারেন ভালো কোন সংবাদ। আমদানী রপ্তাণী ব্যবসা বাণিজ্যে সফল হতে পারবেন। প্রবাসীদের দিনটি কর্মক্ষেত্রে সাফল্যের। ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সী ব্যবসায় কাঙ্খীত লাভের আশা করা যায়। ব্যবসায়ীক ক্ষেত্রে আজ আয়ের সাথে সাথে ব্যয়ও বৃদ্ধি পাবে।

সিংহ রাশি: সিংহর জাতক জাতিকাদের দিনটি বকেয়া টাকা আদায়ের। চাকরিজীবীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। সাংসারিক ক্ষেত্রে বড় ভাই বোন ও বন্ধুর সাহায্য পেতে পারেন। ঠিকাদারী কাজের জন্য কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্য লাভ। ব্যবসা বাণিজ্যে কাঙ্খীত উন্নতির সুযোগ পাবেন। বন্ধুর বিবাহ শাদীর আয়োজন করতে হবে।

আরও পড়ুন: শনিবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ২৬শে ডিসেম্বর ২০২০

কন্যা রাশি: কন্যা রাশির জাতক জাতিকার দিনটি আয় রোজগার বৃদ্ধির। কর্মস্থলে সফল হতে পারবেন। প্রভাবশালী ব্যক্তিদের সাহায্য পাওয়ার আশা। সরকারি চাকুরেদের আয় রোজগার বৃদ্ধিতে পদস্ত কর্মকর্তার সাহায্য লাভ। রাজণৈতিক ও সাঙ্গঠনিক ক্ষেত্রে সম্মানিত হতে পারবেন। বেকারদের নতুন কর্ম লাভের সুযোগ বলবান।

তুলা রাশি: আজ বিদ্যার্থীদের সৌভাগ্য ধরা দিতে চলেছে। বৈদেশিক কাজে আশাতিত সফলতার আশা। জীবীকার জন্য বিদেশ যাত্রায় সকল বাধা কেটে যাবে। অর্ধসমাপ্ত শিক্ষাজীবন আবার পূণরায় আরম্ভের যোগ। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে সফল হবেন। বিশ^ বিদ্যালয়ের গবেষকগন পেতে পারেন শিক্ষকের স্নেহ ও মমতা।

বৃশ্চিক রাশি: ঝুঁকি পূর্ণ কাজের মাধ্যমে অপ্রত্যাশিত অর্থ রোজগারের সুযোগ আসবে। ব্যবসায় নতুন বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই বুঝে শুনে বিনিয়োগ করার চেষ্টা করতে হবে। আর্থিক অগ্রগতির জন্য পাওনাদারের টাকা দ্রুত পরিশোধ করার চেষ্টা করুন। ব্যাংক ঋণ সংক্রান্ত প্রক্রিয়ায় নথিগত জটিলতা দেখা দেবে।

ধনু রাশি: ধনু রাশির জাতক জাতিকারদাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরে আসবে। অবিবাহিতদের বিবাহের আলোচনায় অগ্রগতির আশা। অংশিদারী ব্যবসা বাণিজ্যে সফল হতে পারবেন। জীবন সাথীর ভাগ্য উন্নতির সুযোগ আসতে পারে। ভেঙ্গে যাওয়া সংসার আবারো জোরা লাগার দিন। ব্যবসায়ীক লেনদেন বৃদ্ধি পাবে।

মকর রাশি: মকর রাশির জাতক জাতিকার সহকর্মী বিরোধ ধীরে ধীরে কেটে যেতে শুরু করবে। আর্থিক ক্ষেত্রে কর্মচারীদের সাহায্য পেতে পারেন। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে থাকবে। কর্মস্থলে পেতে পারেন নতুন কোনো দায়িত্ব। আয় রোজগারের ক্ষেত্রে অনৈতিক পন্থা অবলম্বন করা ঠিক হবে না।

কুম্ভ রাশি: কুম্ভ রাশির রাশির জাতক জাতিকার দিনটি প্রেম ভালোবাসার জন্য উত্তম। হারানো প্রেম ফিরে আসতে পারে। নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের যোগ প্রবল। শিল্পীদের বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। আজ মিডিয়া নির্মাতাদের আয় রোজগার বৃদ্ধি পাবে। সৃজনশীল পেশার সাথে জড়িতদের নতুন কাজের সুযোগ প্রাপ্তি।

মীন রাশি: মীন রাশির জাতক জাতিকার প্রত্যাশা পূরণের দিন। পারিবারিক ক্ষেত্রে আত্মীয়দের সাহায্য আশা করতে পারেন। জমি ভূমি আবাসন সংক্রান্ত বিষয়ে সফল হতে পারবেন। গৃহে আত্মীয় স্বজনের আগমন হতে চলেছে। যানবাহন ক্রয় করতে পারেন। পারিবারিক কোনো বিরোধের অবশান আশা করা যায়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Horoscope