সহকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে নিজাম প্যালেসে গিয়ে তাঁকেও গ্রেফতারির দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গ্রেফতার না করা পর্যন্ত তিনি নিজাম প্যালেস থেকে নড়বেন না। তাঁর অভিযোগ কোনও নোটিস ছাড়া বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে। এরই প্রতিবাদে তাঁকেও গ্রেফতারির দাবি জানান মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: পিছিয়ে গেল চার পুরনিগমের ভোট, ১২ ফেব্রুয়ারি ভোটের দিন ঘোষণা কমিশনের
সোমবার কালীঘাট থেকে নবান্ন যাওয়ার পথে সকাল ১০ টা ৪৭ মিনিট নাগাদ নিজাম প্যালেসে ঢুকে পড়ে মুখ্যমন্ত্রীর কনভয়। নিজাম প্যালেসে ঢুকে গাড়ি থেকে নেমে সোজা ১৫ তলায় সিবিআই দফতরে চলে যান মমতা। সেখানে গিয়েই তিনি সিবিআইকে বলেন তাঁকে গ্রেফতার করতে।




