বিজেপি যুব মোর্চা নেতাকে গ্রেফতার করতে গিয়ে যোগীরাজ্যে হেনস্থা হল বাংলার পুলিশ। ওই নেতা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে প্রাণনাশের হুমকি দেন। এমনকি যে ব্যক্তি মমতা ব্যানার্জিকে খুন করতে পারবে, তাকে ১১ লক্ষ টাকা দেওয়া হবে বলেও ঘোষণা করেন তিনি।
চার বছর আগে যুব মোর্চার ওই নেতা এই হুমকি দেয় বলে অভিযোগ। এরপর শুক্রবার তাকে ধরতে উত্তরপ্রদেশের আলিগড়ে যায় বাংলার পুলিশ। অভিযোগ পুলিশকে একটি বাড়িতে আটকে রেখে মারধর করা হয়। অনেকটা সময় পরে সেখানে পৌঁছায় উত্তরপ্রদেশ পুলিশ। আটকে থাকা বাংলার পুলিশকর্মীদের উদ্ধার করে যোগীরাজ্যের পুলিশ। তবে বিজেপির যুব মোর্চার ওই নেতাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।




