পাকিস্তানের পর নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরেছে ভারতীয় দল। কার্যত খারাপ ব্যাটিংয়ের জন্যই জোড়া হার হজম করতে হয়েছে টিম ইন্ডিয়াকে। বিশ্বকাপের মঞ্চে পরপর দুই ম্যাচে হারার পর থেকেই প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে ভারতীয় দলকে। ব্যক্তিগত আক্রমণ করতেও দ্বিধাবোধ করেননি সমালোচকরা।
পাকিস্তানের বিরুদ্ধে হারের পর ভারতীয় দলের পেসার মহম্মদ শামিকে তার ধর্ম নিয়ে তুমুল আক্রমণ করা হয়েছিল। ‘গাদ্দার’, ‘দেশদ্রোহীর’ মত মন্তব্য করা হয়েছিল শামির উদ্দেশ্যে। আবার কেউ কেউ বলেছিলেন তাকে পাকিস্তানে চলে যেতে। নেটিজেনদের একাংশের দাবি ছিল তিনি যেহেতু মুসলিম তাই তিনি পাকিস্তানকে জিততে সহায়তা করেছেন। এই পরিস্থিতিতে নিজের দলের সতীর্থের পাশে দাঁড়িয়েছিলেন বিরাট কোহলি।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পর এবার ভারত অধিনায়কের মাত্র ১০ মাসের মেয়ে ভামিকাকে দেওয়া হল ধর্ষণের হুমকি। ক্রিক ক্রেজি গার্ল (@Criccrazyygirl) নামক একটি অ্যাকাউন্ট থেকে এমন হুমকি দেওয়া হয়েছে বিরাট কোহলির মেয়েকে। এই ঘটনার নিন্দা করেছেন ক্রিকেটবিশ্বের তাবড় তাবড় খেলোয়াড়রা।
আরও পড়ুন: বিধায়ক পিছু ১০ কোটি টাকা দিতে চাইছে বিজেপি, কেজরিওয়ালের অভিযোগের পরদিনই আপ বিধায়ক বিজেপিতে
সম্প্রতি এই ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রাক্তন পাক অধিনায়ক ইনজামাম-উল-হক। তিনি বলেছেন, সমালোচকদের বুঝতে হবে এটা শুধুমাত্র একটি খেলা। দিনের শেষে সকলেই একজন ক্রিকেটার। খেলার মাঠে ভারত অধিনায়কের পারফরম্যান্স নিয়ে সমালোচনা করার অধিকার সকলেরই রয়েছে। তবে ব্যক্তিগত আক্রমণ করা কিংবা পরিবারের সদস্যদের উদ্দেশ্য করে কিছু বলা উচিৎ নয় বলেই মনে করেন তিনি। সম্প্রতি এই নিন্দাজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন অনেকেই।
Kohli and Anushka’s 10-month-old daughter is getting rape threats because he decided to stand by his Muslim teammate, call out bigotry, and say discrimination on the basis of religion is wrong.
A 10-month-old child.
আরও পড়ুন: আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের আনন্দে মেসিকে গাছের পাতার মধ্যে ফুটিয়ে তুললেন এক ভক্ত
This is the India that we let happen.
— Andre Borges (@borges) October 31, 2021


