Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
22 June 2026

‘সুপার সিঙ্গার’-এর মঞ্চে ‘গঙ্গারাম’ অভিষেক দুর্দান্ত গান গেয়ে মুগ্ধ করলেন বিচারকদের! প্রশংসায় ভরালো নেটিজেনরা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

‘সুপার সিঙ্গার’-এর মঞ্চে ‘গঙ্গারাম’ অভিষেক দুর্দান্ত গান গেয়ে মুগ্ধ করলেন বিচারকদের! প্রশংসায় ভরালো নেটিজেনরা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

স্টার জলসার জনপ্রিয় গানের রিয়্যালিটি শো হল ‘সুপার সিঙ্গার’। দ্বিতীয় পেরিয়ে তৃতীয় সিজনে পা দিয়েছে এই শো। এবার এই শো-তে সত্যিই গান গাইতে দেখা গেল পর্দার গঙ্গারামকে। স্টেজে গলা খুলে বাউল গান গাইলেন অভিষেক বসু। সম্প্রতি নেটদুনিয়ায় তার সেই গান গাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে।

‘সুপার সিঙ্গার ৩’এর মঞ্চে গানের লড়াই একেবারে জমে উঠেছে প্রতিযোগীদের মধ্যে। মঞ্চের অন্যতম জনপ্রিয় এবং ভালো প্রতিযোগী হলেন শুভজিৎ। তিনি ‘মিলন হবে কত দিনে’ গানটি দক্ষতার সঙ্গে গেয়েছেন এদিন। তবে তাকে একা গান গাইতে দেখা যায়নি, তার সাথে এদিন মঞ্চে গলা খুলে বাউল গান গাইতে শোনা গেল পর্দার গঙ্গারাম অর্থাৎ অভিষেক বসুকে। সম্প্রতি নিজের গান গাওয়ার ভিডিওটি নিজের সোশ্যাল মিডিয়ার ওয়াল থেকে শেয়ার করেছেন অভিনেতা।

এদিন তার গলায় গান শুনে রীতিমত মুগ্ধ হয়েছেন সকলে। তিনি গান শেষ করার পরেই সুপার সিঙ্গারের সঞ্চালক যীশু সেনগুপ্ত এসে তাকে জড়িয়ে ধরেন এবং তার গানের প্রশংসা করেন। তিনি সকলের সামনে বলেন তিনি এতদিন জানতেন অভিষেক একজন ভালো অভিনেতা কিন্তু এবার তিনি জানালেন তিনি একজন ভালো অভিনেতা হওয়ার পাশাপাশি একজন ভালো গায়কও।

আরও পড়ুন: ‘এবার মাঝরাস্তায় শুরু খড়ি-ঋদ্ধির রোমান্স’! বাংলা-সেরা সিরিয়াল ‘গাঁটছড়া’র নতুন প্রোমো দেখে উত্তেজিত দর্শকরা, ঋদ্ধির রোম্যান্স দেখে মুগ্ধ দর্শক

এরপর অভিষেক নিজেই জানান তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন কুমার শানু, কৌশিকী চক্রবর্তী, সোনু নিগমের মতো বড় বড় গায়ক-গায়িকাদের সামনে গাইতে পেরে। তার এই কথার পরেই কুমার শানু অভিষেকের উদ্দেশ্যে বলেন তিনি অভিনেতা না হয় যদি গানকে নিজের প্রফেশন হিসেবে নিতেন তাহলেও অনেক নাম করতে পারতেন। একথা শুনে বেজায় খুশি হয়েছেন অভিনেতা তার হবেভাবেই স্পষ্ট ছিল। সম্প্রতি সুপার সিঙ্গারের মঞ্চে এই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে গোটা নেটদুনিয়ায়। যা দেখে বেশ খুশিই হয়েছেন অভিষেক অনুরাগীরা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment