Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
18 June 2026

বাদাম কাকুর দিন ফুরালো, বাজারে হাজির বাদাম জুতো! হুড়মুড়িয়ে কিনছে ক্রেতারা, কিনতে চাইছে সকলেই, রইল ছবি

বাদাম কাকুর দিন ফুরালো, বাজারে হাজির বাদাম জুতো! হুড়মুড়িয়ে কিনছে ক্রেতারা, কিনতে চাইছে সকলেই, রইল ছবি

গতবছরের শেষের দিকেই বীরভূমের ভুবন বাদ্যকর নিজের অভিনব পদ্ধতিতে কাঁচা বাদাম বিক্রয়ের জন্যই ভাইরাল হয়েছিলেন সোশ্যাল মিডিয়ার পাতায়। তার গান গেয়ে বাদাম বিক্রি করার পদ্ধতি বেশ অভিনব লেগেছিল মানুষের। তার সেই গানের ভিডিও কেউ একজন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন, আর তারপর থেকেই তিনি রীতিমতো ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যান মানুষের মধ্যে। সকলের মাঝে বাদাম কাকু নামেই পরিচিত হয়েছেন তিনি। তার গান এখন দেশ থেকে বিদেশ সমস্ত জায়গাতেই ট্রেন্ডিং। এমনকি এক বিদেশি পরিচালক তার গানের সাথে রিমিক্স বানিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ার বহু উঠতি সঙ্গীত শিল্পীদের সাথে ইতিমধ্যেই গানের ভিডিও বানিয়ে ফেলেছেন তিনি।

তবে এবার কাঁচা বাদাম গান অতীত হয়েছে, বাজারে এসেছে বাদাম জুতো। হ্যাঁ ঠিকই দেখেছেন এবার বাজার কাঁপাতে চলে এসেছে কাঁচা বাদাম জুতো। রীতিমতো এই জুতো কেনার জন্য ভীড় জমেছে লোকের। এক জুতো ব্যাবসায়ী ব্যবসায় উন্নতি করার জন্য এই অভিনব বুদ্ধি বার করেছেন মাথা থেকে। সিআইটি রোডের কাছে পদ্মপুকুরে একটি জুতোর কারখানা রয়েছে এই ব্যাবসায়ীয়ের। সেখানেই এখন জুতো কেনার জন্য ভীড় জমাচ্ছেন অনেকেই। এই জুতোর ডিজাইন রীতিমতো নজর কেড়েছে সকলের।

বর্তমানে গোটা সোশাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এই বাদাম জুতোর ছবি। এই জুতোর উপরে লেখা রয়েছে কাঁচা বাদাম। জুতো নীচে সোলে নীল রঙের বাদামের ডিজাইন করা রয়েছে, যা রীতিমতো আকর্ষণ করছে ক্রেতাকে। বিভিন্ন রঙে পাওয়া যাচ্ছে এই জুতো। আরামবাগের এক ব্যক্তি প্রথমেপ্রথমে এই জুতোর ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ার পাতায়। আর তারপর থেকেই তা ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়।

আরও পড়ুন: ‘আপনাদের জন্য ফিরে এলাম’! বাবার শ্রাদ্ধানুষ্ঠান সেরেই দিদি নাম্বার ওয়ানের শুটিংয়ে ফিরলেন সদ্য পিতৃহারা অভিনেত্রী রচনা ব্যানার্জী, কান্না চেপে শ্যুটিংয়ে ফিরলেন রচনা, ভাইরাল ভিডিও

বর্তমানে প্রযুক্তির উন্নতিতে কোন কিছুই ভাইরাল হতে সময় লাগে না সোশ্যাল মিডিয়ায়। নেটদুনিয়ায় এমন অনেক জিনিস ভাইরাল হতে দেখা যায় যা দেখলে সত্যিই অবাক হতে হয়। নেটদুনিয়ায় কখন কিভাবে কোন জিনিসটা ভাইরাল হবে! তা সত্যি বলা মুশকিল। তবে যদি তা একবার ভাইরাল হয়ে যায় তাহলে আর কথা হবে না। তবে এবার সোশ্যাল মিডিয়ায় নতুন ট্রেন্ড এই ‘কাঁচা বাদাম’ জুতো।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment