Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
21 June 2026

শাড়ি ভুলে গিয়ে এবার লেহেঙ্গা-ব্লাউজে ঠুমকা লাগাতে দেখা গেল ‘রাণী রাসমণি’ দিতিপ্রিয়াকে! ‘কাজরা রে’ গানে উদ্দাম নাচ ‘রাণীমা’র, ভাইরাল ভিডিও

শাড়ি ভুলে গিয়ে এবার লেহেঙ্গা-ব্লাউজে ঠুমকা লাগাতে দেখা গেল ‘রাণী রাসমণি’ দিতিপ্রিয়াকে! ‘কাজরা রে’ গানে উদ্দাম নাচ ‘রাণীমা’র, ভাইরাল ভিডিও

জি বাংলার ‘রাণী রাসমণি’ ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয়ের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা লাভ করেছিলেন টলিউড অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। যে কারণে ধারাবাহিক শেষ হওয়ার অনেক আগেই ধারাবাহিক থেকে তার অন্তর্ধান ঘটলেও বারংবার তাকে দেখতে চেয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আবেদন করতে দেখা গিয়েছিল ‘রানী রাসমণি’ ধারাবাহিকের অনুগামীদের।

তবে এবার ছোটপর্দায় নয় বরং সোশ্যাল মিডিয়ায় নতুন রূপে অভিনেত্রীকে দেখতে পেলেন অনুগামীরা। চিরাচরিত শাড়ি-ব্লাউজ নয় বরং কালো ব্লাউস, গোলাপি লেহেঙ্গায় উদ্দাম নাচতে দেখা গেল ছোটপর্দা রানীমাকে। সম্প্রতি পারিবারিক এক বিয়ের অনুষ্ঠানে হাজির হতে দেখা গিয়েছিল তাকে। সেখানেই ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত ‘কাজরা রে’ গানে পা মিলিয়ে ছিলেন অভিনেত্রী। তাকে অবশ্য এই নাচে সঙ্গ দিয়েছেন তার বাবা এবং জেঠুম বলাই বাহুল্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ভিডিও ভাইরাল হতে মোটেও সময় লাগেনি। তবে নেটিজেনদের অনেকেই অভিনেত্রীকে প্রশংসার পাশাপাশি জানিয়েছেন তার বাবা এবং জেঠু তার থেকে অনেক ভাল নাচছেন।

প্রসঙ্গত ‘রানী রাসমণি’ ধারাবাহিকে কাজ শেষ করার পর দিতিপ্রিয়া জানিয়েছিলেন রানী রাসমণির চরিত্র ভেঙে বেরোনোর জন্য নতুন পরীক্ষা-নিরীক্ষা করবেন তিনি নিজের লুক নিয়ে। ইতিমধ্যেই চুল কেটে ছোট করে ফেলেছেন অভিনেত্রী। পাশাপাশি ছোটপর্দায় নয় বরং ওয়েব প্ল্যাটফর্মে একাধিক প্রজেক্টে কাজ করতে দেখা যাচ্ছে তাকে।

আরও পড়ুন: অনির্বাণের বিয়ের খবর মেনে নিতে পারেননি সৃজিত মুখার্জী! হৃদয় ভঙ্গ হয়েছে পরিচালকের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment