Gold ₹144,500/10g
Silver ₹241.86/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
16 June 2026

‘দেওয়ালে আমি দাদা ধাক্কা মারি, ধাক্কা মারি’, নিজের গাড়ি দুর্ঘটনা নিয়ে সুপারহিট গান বার করলেন বাম্পারহিট গায়ক ভুবন বাদ্যকর, তুমুল ভাইরাল ভিডিও

‘দেওয়ালে আমি দাদা ধাক্কা মারি, ধাক্কা মারি’, নিজের গাড়ি দুর্ঘটনা নিয়ে সুপারহিট গান বার করলেন বাম্পারহিট গায়ক ভুবন বাদ্যকর, তুমুল ভাইরাল ভিডিও

বর্তমানে একজন বাদাম বিক্রেতা থেকে সেলিব্রিটিতে পরিণত হয়েছে ভুবন বাদ্যকর। দেশে-বিদেশে এখন তার কাঁচা বাদাম গান জনপ্রিয়। প্রত্যেকেই এখন সোশ্যাল মিডিয়াতে একটাই গানেই রিল ভিডিও বানাচ্ছেন সেটা হলো কাঁচা বাদামের রিমেক ভার্সন। বলিউড সেলিব্রিটি থেকে শুরু করে ক্রিকেটার প্রত্যেকে এখন কাঁচা বাদাম গানের তালে নাচছেন।

বর্তমানে তিনি নিজের গানের জন্য এতটাই জনপ্রিয়তা পেয়েছেন যে তিনি এখন বাদাম বিক্রি করা ছেড়ে দিয়েছেন। এছাড়াও নিজের উপার্জিত টাকা দিয়ে তিনি একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে নিয়েছেন। আর সেইটা গাড়ি চালাতে গিয়ে বিপদের সম্মুখীন হতে হয়েছে ভুবন বাবুকে। তবে ভয়ের কোন কারণ নেই ভুবন বাবু এখন পুরোপুরিভাবে সুস্থ। সম্প্রতি আবারও ভুবন বাদ্যকরের একটি গান ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওটিতে দেখা যাচ্ছে ভুবন বাবুর পরনে রয়েছে হলুদ রঙের পাঞ্জাবি গলায় রয়েছে নীল রঙের ব্যাগ এবং চোখে সানগ্লাস। তার চারিপাশে রয়েছে বেশ কিছু লোকজন। সম্ভবত তাঁর সাক্ষাৎকার নিতে তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন তাঁরা। এবার তাদেরকে নিজের নতুন গান শোনালেন ভুবন বাবু।

আরও পড়ুন: জানেন কী? সিনেমার পাশাপাশি দেহ ব্যবসায়ে জড়িত এই কয়েকজন ভারতীয় নায়িকা

এবারে ভুবন বাবুকে গাইতে শোনা যায় “ড্রাইভার হওয়ার শখ যে করি দেয়ালে ধাক্কা মেরেছে আমার নতুন গাড়ি”। গানের মাধ্যমে তিনি বোঝাচ্ছেন তিনি নিজেই গাড়ি চালাতে গিয়ে ধাক্কা মেরে কিভাবে বিপদের সম্মুখীন হয়েছিলেন এবং সেই বিপদ থেকে তাকে রক্ষা করেছে তার গৌড় ঠাকুর তাও বলতে শোনা যায় তাকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়া এই ভিডিওটি ভাইরাল হয়েছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment