Gold ₹144,500/10g
Silver ₹241.86/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
16 June 2026

‘আমি এখন এতটাই ব্যস্ত যে নতুন গান লেখার সময় পাচ্ছিনা’! পরবর্তী গান নিয়ে মুখ খুললেন ‘কাঁচা বাদাম’খ্যাত ‘সেলিব্রিটি’ গায়ক ভুবন বাদ্যকর, তুমুল ভাইরাল ভিডিও

‘আমি এখন এতটাই ব্যস্ত যে নতুন গান লেখার সময় পাচ্ছিনা’! পরবর্তী গান নিয়ে মুখ খুললেন ‘কাঁচা বাদাম’খ্যাত ‘সেলিব্রিটি’ গায়ক ভুবন বাদ্যকর, তুমুল ভাইরাল ভিডিও

‘কাঁচা বাদাম’ নিয়ে গান লিখে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাতারাতি ভাইরাল হয়ে উঠেছিলেন বীরভূমের দুবরাজপুর এর বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। এরপর একাধিক জায়গা থেকে মিলতে থাকে সম্মাননা। পাশাপাশি এক ইউটিউব চ্যানেলের সঙ্গে সম্প্রতি লক্ষাধিক টাকার চুক্তিতে সই করেছেন তিনি। এমনকি জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তীর আমন্ত্রণে গান গেয়ে ফেলেছেন লিলুয়া বসন্ত উৎসবের মঞ্চেও।

তবে এর মধ্যেই এরপরে কি গান তিনি উপহার দেবেন দর্শকদের, সেই প্রসঙ্গে মুখ খুলতে দেখা গেল তাকে। এদিন এক বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বিস্তারিত ভাবে জানিয়েছেন তার আগামীর পরিকল্পনা সম্পর্কে।
এর আগে তিনি জানিয়েছিলেন তিনি এখন সেলিব্রিটি হয়ে গিয়েছেন, তাই বাদাম আর তিনি বিক্রি করবেন না।

এদিন সে প্রসঙ্গে মুখ খুলে তিনি জানিয়েছেন মানুষ এখন তার পাশে আছে তাই আর তাকে বাদাম বিক্রি করতে হচ্ছে না। তবে এখন তিনি এতটাই ব্যস্ত যে নতুন গান লেখার সময় পাচ্ছেন না বলে জানিয়েছেন সকলের প্রিয় বাদাম কাকু। তবে নিজের পরিবার, স্ত্রী-পুত্রকে নিয়ে তিনি একটি গান লিখতে চান বলে জানিয়েছেন ভুবন বাবু। এদিন তার সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পরই নেটিজেনদের একটি বড় অংশ জানিয়েছেন তারা ভুবন বাবুর পরবর্তী গান শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

আরও পড়ুন: তিন জোড়া হানিমুনের প্ল্যান ভেস্তে দিতে উদ্যোগী প্রসূন, খড়ি কি পারবে বিপদ আটকাতে?

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment