টলিউড অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় কাজের সূত্রে এখন অনেকটা সময় কাটান মুম্বাইতে। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও দারুন জনপ্রিয় অভিনেত্রী। এবার একটি বিশেষ ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুগামীদের হোলির শুভেচ্ছা জানাতে দেখা গেল অভিনেত্রীকে।
তবে তার সেই ভিডিও দেখে বেশ শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। নেটিজেনদের একটি বড় অংশ জানিয়েছেন এই বসন্তকালেও বেশ গরম লাগছে তাদের এই ভিডিও দেখার পর। প্রসঙ্গত বর্তমানে অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় চুটিয়ে সংসার করছেন স্বামী কুনাল ভার্মার সঙ্গে। এবার হোলি উপলক্ষে নতুন মিউজিক ভিডিও প্রকাশ করেছেন তারা দুজনে যেখানে একসঙ্গে কাজ করতে দেখা গেছে তাদের।
সেই ভিডিওর একটি অংশ এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সকলকে হোলির শুভেচ্ছা জানিয়ে ছিলেন অভিনেত্রী। কিন্তু নেটিজেনদের একটি বড় অংশ পূজা এবং কুণালকে একসঙ্গে দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন। ফলাফল হিসেবে এদিন অভিনেত্রীর কমেন্ট বক্স ভরে উঠেছে অনুগামীদের প্রশংসা বাক্যে। প্রসঙ্গত বছর দুয়েক আগে ছেলে কৃশিবের জন্ম দিয়েছিলেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: চালাক মানুষ সমস্যার সমাধান করেন, বুদ্ধিমান এড়িয়ে যান, নুসরত-নিখিলের বিতর্কে মুখ খুললেন যশ
View this post on Instagram
তারপরেই অবশ্য কাজের জগতে ফিরে আসতে দেখা গিয়েছিল তাকে সে সময় তিনি জানিয়েছিলেন ছোট ছেলেকে সামলে কাজ করা বেশ কঠিন ছিল তার পক্ষে তবে এবার অভিনেত্রীর নতুন কাজ দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন অনুগামীরা।




