Gold ₹143,400/10g
Silver ₹239.97/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
20 June 2026

বলিউডের নোরা ফতেহির সঙ্গে এবার কোমর দুলিয়ে উদ্দাম নাচলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী! ‘বুড়ো বয়সে ভীমরতি’, তীব্র কটাক্ষ নেটিজেনদের, তুমুল ভাইরাল ভিডিও

বলিউডের নোরা ফতেহির সঙ্গে এবার কোমর দুলিয়ে উদ্দাম নাচলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী! ‘বুড়ো বয়সে ভীমরতি’, তীব্র কটাক্ষ নেটিজেনদের, তুমুল ভাইরাল ভিডিও

বর্তমানে জাতীয় টেলিভিশনে কালার্স টিভি চ্যানেলে ‘হুনারবাজ’ নামক রিয়েলিটি শোতে বিচারকের আসনে দেখতে পাওয়া যাচ্ছে মহাগুরু মিঠুন চক্রবর্তীকে। তার সঙ্গে রয়েছেন পরিনীতি চোপড়া এবং জনপ্রিয় বলিউড পরিচালক প্রযোজক করণ জোহর।

এই রিয়েলিটি শোটি পরিচালনার দায়িত্বে রয়েছেন জনপ্রিয় কমেডিয়ান এবং সঞ্চারিকা ভারতী সিং এবং হর্ষ লিম্বাচিয়া। এবার এই রিয়েলিটি শোয়ের নতুন প্রোমো তীব্র ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। কারণ এবার এই রিয়েলিটি শো এর মঞ্চে বিশেষ অতিথি হিসেবে হাজির হতে দেখা যাবে জনপ্রিয় বলিউড নায়িকা এবং নৃত্যশিল্পী নোরা ফতেহিকে। প্রসঙ্গত এদিন সোশ্যাল মিডিয়ায় এই রিয়েলিটি শোয়ের যে প্রোমো প্রবল ভাইরাল হয়েছে সেখানে ‘স্ত্রী’ সিনেমার আইটেম গান ‘কোমরিয়া’ গানে পা মেলাতে দেখা গিয়েছে নোরা ফতেহিকে তবে সকলকে চমকে দিয়ে তার সঙ্গে মঞ্চে উঠে নাচতে দেখা গিয়েছে বিচারক মিঠুন চক্রবর্তীকেও।

যা দেখে বেশ কটাক্ষ ছুড়ে দিয়েছেন নেটিজেনদের একটি বড় অংশ। অনেকেই জানিয়েছেন এই বয়সে নোরা ফতেহির সঙ্গে তার এরকম নাচ মোটেও মানায় না। তবে মহাগুরুর অনুগামীরা জানিয়েছেন অভিনয়ের পাশাপাশি মিঠুন তার নাচের জন্যও অত্যন্ত জনপ্রিয়ম তাই নোরা ফতেহির সঙ্গে বলিউডের ডিস্কো ডান্সারকে নাচতে দেখে দারুণ খুশি হয়েছেন তারা। পাশাপাশি তাদের সঙ্গে তাল মেলাতে দেখা গিয়েছে বিচারিকা পরিনীতি চোপড়াকেও।

আরও পড়ুন: ‘টাকা দিয়ে দামি কুকুর না কিনে দেশি কুকুরকে তো যত্ন করতে পারেন’! বিদেশি কুকুর কিনে তুমুল ট্রোলড সুদীপা চ্যাটার্জি, সুদীপার পোস্টে কটাক্ষ! জবাব এল কড়া

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment