Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
22 June 2026

‘২৫ বছর ধরে অভিনয় করছি, আমার মূল্যায়ন কি TRP দিয়ে হবে নাকি?’! মুখ খুললেন ‘লক্ষ্মীকাকিমা’ অপরাজিতা আঢ্য

‘২৫ বছর ধরে অভিনয় করছি, আমার মূল্যায়ন কি TRP দিয়ে হবে নাকি?’! মুখ খুললেন ‘লক্ষ্মীকাকিমা’ অপরাজিতা আঢ্য

টলিউডের অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন অপরাজিতা আঢ্য যিনি বর্তমানে বড় পর্দার সাথে সাথে কাজ করছেন ছোটপর্দাতেও। জি বাংলার ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ ধারাবাহিক দিয়ে দীর্ঘদিন পরে ছোটপর্দার ফিরে আসতে দেখা গিয়েছে তাকে। এবং ধারাবাহিক শুরু হওয়ার অতি অল্প দিনের মধ্যেই আরো একবার বাংলা সিরিয়ালের দর্শকদের মন জয় করে নিতে সক্ষম হয়েছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য।

তবে এবার তাকে মুখ খুলতে দেখা গেল সিরিয়ালের টিআরপি নিয়ে। এদিন তিনি জানিয়েছেন অভিনয় জগতে তিনি কাজ করছেন দীর্ঘ ২৫ বছর ধরে। তাই তিনি মনে করেন শুধুমাত্র সিরিয়ালের টিআরপি দিয়ে তার যোগ্যতা যাচাই করা উচিত নয়। পাশাপাশি ‘লক্ষ্মীকাকিমা সুপারস্টার’ ধারাবাহিকের সহ-অভিনেতা দেবশঙ্কর হালদার এর কথা তুলে ধরে অভিনেত্রী জানিয়েছেন যে দেবশঙ্কর হালদার প্রায় ৩৫ বছর ধরে রয়েছেন অভিনয় জগতের সঙ্গে।

তাই তার বিচারও সিরিয়ালের টিআরপি দিয়ে করা গ্রহনযোগ্য নয় বলে তিনি মনে করেন। তবে মানুষ ধারাবাহিক পছন্দ করছেন কিনা, তা বিচার করার জন্য টিআরপি গুরুত্বপূর্ণ এ কথা স্বীকার করেছেন অপরাজিতা আঢ্য। পাশাপাশি আরও একবার মনে করিয়ে দিয়েছেন যে এর ব্যতিক্রমও হতে পারে। তবে বর্তমানে জি বাংলায় ‘লক্ষ্মীকাকিমা সুপারস্টার’ কিন্তু দারুণ জনপ্রিয় হয়েছে অনুগামীদের মধ্যে।

আরও পড়ুন: স্টার জলসায় মহিষাসুরমর্দিনী এবার সোনামণি, দেবী পার্বতী ও চামুণ্ডার রূপে রয়েছে চমক! খড়িকেও দেখা যাবে এক অন্য রূপে! দর্শকের ঠিক কেমন লাগছে?

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment