Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
21 June 2026

হাঁটুর বয়সী সিদ্ধার্থ মলহোত্রার সাথে ‘পহেলা পহেলা প্যার হ্যায়’ গানে নেচে তীব্র ট্রোলড অভিনেত্রী মাধুরী দীক্ষিত! ‘বুড়ো বয়সে ভীমরতি’, জানালেন দর্শকরা, ভাইরাল ভিডিও

হাঁটুর বয়সী সিদ্ধার্থ মলহোত্রার সাথে ‘পহেলা পহেলা প্যার হ্যায়’ গানে নেচে তীব্র ট্রোলড অভিনেত্রী মাধুরী দীক্ষিত! ‘বুড়ো বয়সে ভীমরতি’, জানালেন দর্শকরা, ভাইরাল ভিডিও

এই মুহূর্তে বলিউডের অন্যতম অভিজ্ঞ এবং বর্ষীয়ান অভিনেত্রীর কথা বললেই উঠে আসে মাধুরী দীক্ষিতের নাম। সোশ্যাল মিডিয়াতেও দারুন জনপ্রিয় অভিনেত্রী। তার শেয়ার করা বিভিন্ন ভিডিও দেখার জন্য মুখিয়ে থাকতে দেখা যায় দর্শকদের। বিশেষত, তার নাচের ভিডিও দারুন জনপ্রিয় অনুগামীদের মধ্যে। তবে এবার একটি নাচের ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার সম্মুখীন হতে হলো অভিনেত্রীকে।

প্রসঙ্গত, এদিন বলিউডের আরেক প্রতিভাবান অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে একটি নাচের ভিডিও শেয়ার করতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। যেখানে তিনি এবং সিদ্ধার্থ পা মিলিয়েছিলেন পুরোনো দিনের বলিউডের গানে। ‘পহেলা পহেলা প্যার হ্যায়’ গানে তাদের দুজনের নাচার ভিডিও এদিন মুহূর্তে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। কিন্তু নেটিজেনদের অনেকেই এই নাচকে মোটেও ভালোভাবে নেননি।

বরং জানিয়েছেন নৃত্যশিল্পী এবং অভিনেত্রী হিসেবে মাধুরী দীক্ষিত যে শ্রদ্ধা অর্জন করতে সক্ষম হয়েছিলেন, তা হারিয়ে যেতে বসার পথে। হাঁটুর বয়সী অভিনেতাদের সঙ্গে তার নাচের ভিডিও তাই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছে। তবে অভিনেত্রীর অনুগামীরা দারুন খুশি হয়েছেন, এই ভিডিও দেখে। তারা জানিয়েছেন এই নাচের মাধ্যমে অভিনেত্রী প্রমান করে দিয়েছেন নতুন প্রজন্মের অভিনেতাদের সঙ্গে পারফর্ম করতেও সমান স্বচ্ছন্দ তিনি।

আরও পড়ুন: ‘বাঙালি সব ঠাকুরকে আপন করছে, কিন্তু বিহার, উত্তরপ্রদেশে কি কালী পুজো, মনসা পুজো হচ্ছে?’! প্রযোজক রানা সরকারের প্রশ্নে বিতর্ক নেটদুনিয়ায়, ভাইরাল পোস্ট

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment