মতুয়াদের বারুণী মেলায় যাওয়ার পথে অসুস্থ রাজ্যপাল জগদীপ ধনখড়। শুক্রবার বিকেলে মতুয়াগড়ে যাওয়ার কথা ছিল রাজ্যপালের। সেইমত বিকেলে ঠাকুরনগরের উদ্দেশ্যে রওনা দেন তিনি।
জানা গিয়েছে, যাওয়ার পথে বমি শুরু হয় রাজ্যপালের। তাঁকে রাজভবনে ফিরিয়ে আনা হয়। আপাতত কিছুটা সুস্থ রয়েছেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফোন করে খবর নেন অসুস্থ রাজ্যপালের। তাঁর আরোগ্য কামনা করেন। সাবধানে থাকার পরামর্শ দেন। যে কোনও প্রয়োজনে সাহায্য করার আশ্বাস দেন তিনি।
এসএসকেএমের সঙ্গে এবং একটি বেসরকারি হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এদিন বারুণী মেলায় যাওয়ার পর ঠাকুরবাড়িতেও যাওয়ার কথা ছিল রাজ্যপালের।
আরও পড়ুন: রাজ্য পুলিশের ১০ আধিকারিককে বিশেষ পদক স্বরাষ্ট্রমন্ত্রকের




