Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
23 June 2026

‘জল থেকে উদ্ধার হলো উচ্ছেবাবুর গাড়ি’! অবশেষে সামনে এল ‘মিঠাই’য়ের রুদ্ধশ্বাস পর্বের শুটিংয়ের দৃশ্য! অভিজ্ঞতা ভাগ করলেন স্বয়ং ‘মিঠাই’ সৌমিতৃষা, তুমুল ভাইরাল ভিডিও

‘জল থেকে উদ্ধার হলো উচ্ছেবাবুর গাড়ি’! অবশেষে সামনে এল ‘মিঠাই’য়ের রুদ্ধশ্বাস পর্বের শুটিংয়ের দৃশ্য! অভিজ্ঞতা ভাগ করলেন স্বয়ং ‘মিঠাই’ সৌমিতৃষা, তুমুল ভাইরাল ভিডিও

কিছুদিন আগেই বাংলা সেরা ধারাবাহিকের খেতাব হারিয়ে ফেলতে হয়েছিল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’কে। স্টার জলসার ‘গাঁটছড়া’ বরং দখল করে ফেলেছিল টিআরপি তালিকার শীর্ষস্থানটি।এরপরই ধারাবাহিকের নির্মাতারা আপ্রাণ চেষ্টা শুরু করেছিলেন ধারাবাহিকের গল্পের পরিবর্তন আনতে। যাতে আবার আগের মত জনপ্রিয়তায় তারা পৌছাতে পারেন।

সেই মতই এবার ধারাবাহিকের গল্পে অনুগামীরা দেখতে পেলেন এক বিরাট চমক। অনুগামীরা দেখতে পেলেন এবার পর্দা উচ্ছেবাবু ওরফে সকলের প্রিয় সিদ্ধার্থকে দুর্ঘটনার কবলে পড়তে। এবার জি বাংলা চ্যানেলের তরফে প্রকাশ করা হলো সেই গোটা দৃশ্যটির শুটিং এর অভিজ্ঞতার চিত্র। প্রসঙ্গত হাইওয়ের উপর গাড়ি দুর্ঘটনা দৃশ্যটি শুটিং করেছিলেন মিঠাই ধারাবাহিকের কলাকুশলীরা।

এই ধারাবাহিকে সঙ্গে যুক্ত নির্মাতারা জানিয়েছেন প্রতিটি দৃশ্য ঠিকভাবে শুট করার জন্য অপরিসীম পরিশ্রম করতে হয়েছিল তাদের। পাশাপাশি মুখ খুলেছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। জানিয়েছেন জল থেকে দুর্ঘটনার কবলে পড়া উচ্ছেবাবুর গাড়ি উদ্ধারের দৃশ্যটি অত্যন্ত রোমহর্ষক ছিল।

আরও পড়ুন: ‘নেতাজি, সাভারকরকে পুজো করি, জেলে যেতে ভয় পাই না’, গ্রেফতারি নিয়ে জল্পনার মাঝেই ট্যুইটে তোপ কঙ্গনার

তাছাড়াও অভিনেত্রী জানিয়েছেন খারাপ সময়ের পর এই ধারাবাহিকের গল্পে ভালো সময় আসতে দেখা যাবে। তাই অনুগামীদের ‘মিঠাই’ ধারাবাহিকের সঙ্গে থাকার অনুরোধ করেছেন তিনি। বলাই বাহুল্য পর্দার পেছনের কার্যকলাপ দেখে দারুণ অবাক হয়েছেন ‘মিঠাই’ ধারাবাহিকের অনুগামীরা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment