ডক্টর বাবাসাহেব আম্বেদকরের জন্মদিনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার সকালে টুইটের মাধ্যমে সাধারণ মানুষকে শুভেচ্ছা জানান মোদী ও মমতা। এদিন দিল্লিতে আম্বেদকরের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মোদী। সেই ছবি টুইটারে শেয়ার করেন তিনি।
Today, on Ambedkar Jayanti, paid tributes to Dr. Babasaheb Ambedkar in Delhi. pic.twitter.com/V5EIIObRwh
— Narendra Modi (@narendramodi) April 14, 2022
আরও পড়ুন: সরকারি চাকরির পেছনে না ছুটে যুব সম্প্রদায়কে পানের দোকান খোলার পরামর্শ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও টুইটের মাধ্যমে আম্বেদকরকে শুভেচ্ছা জানান। তিনি লেখেন, তাঁর জন্ম বার্ষিকীতে আন্তরিক শ্রদ্ধা। তাঁর কর্ম আমাদের চলার পথকে অনুপ্রাণিত করে। সংবিধানের মূল নীতিগুলো সমুন্নত করতে অনুপ্রাণিত করে।
My sincere tributes to Dr. B. R. Ambedkar on his birth anniversary. May his life and works continue to inspire us to work tirelessly for the good of all and to uphold the cardinal principles of our Constitution.
আরও পড়ুন: ফের হাসপাতালে ভর্তি হলেন অমিত শাহ, এবার এইমসে
— Mamata Banerjee (@MamataOfficial) April 14, 2022
বি আর আম্বেদকরের জন্মদিন উপলক্ষে ১৪ এপ্রিল সরকারি ছুটি ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। দেশজুড়ে কেন্দ্রীয় সরকারের সব অফিস, কলকারাখানা বন্ধ এদিন। প্রতি বছরই দেশজুড়ে সংবিধান রচয়িতার জন্মদিন পালন করা হয়ে থাকে। চলতি বছর আরও একধাপ এগিয়ে গেছে কেন্দ্রীয় সরকার।




