Take a fresh look at your lifestyle.

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

ওড়িশা- অন্ধ্র উপকূলে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। ফলে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এর জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সপ্তাহ জুড়েই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আজ থেকেই জেলাগুলিতে শুরু হবে বৃষ্টিপাত। কলকাতাতেও বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

সোমবার সকাল থেকে রোদের তেজ কিছু জেলাতে। কিন্তু বেলা গড়াতেই বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলো। রবিবার দফায় দফায় বৃষ্টিতে ভিজেছে তিলোত্তমা। সোমবারও নিরাশ হবে না তিলোত্তমাবাসী। হাওয়া অফিসের তরফে পাওয়া পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। ২৪ ঘণ্টার মধ্যে পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টিপাত হবে মাঝারি থেকে ভারী। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে ৯২ শতাংশ।

Comments are closed.