Gold ₹144,900/10g
Silver ₹242.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
11 July 2026

দেশের সব মেডিক্যাল কলেজেই থাকবে সিসিটিভি, নির্দেশিকা জারি

দেশের সব মেডিক্যাল কলেজেই থাকবে সিসিটিভি, নির্দেশিকা জারি

দেশের সব মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সিসিটিভি বসাতে হবে। এমনই নির্দেশিকা জারি করেছে, ন্যাশনাল মেডিক্যাল কমিশনে। বলা হয়েছে, দেশের সব মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মেইন গেট কাউন্টার, আউটডোর সহ ২৫ টি জায়গায় সিসিটিভি বসাতে হবে। সরকারি, বেসরকারি সব মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে। স্ত্রী, শিশুরোগ এবং অস্থিরোগের আউটডোর। অ্যানাস্থেশিয়ার জায়গা, মেডিক্যাল কলেজের লেকচার থিয়েটার, পড়ুয়াদের অ্যানাটমি ডিসেকশন হল। প্যাথলজি ও মাইক্রোবায়োলজি ল্যাবরেটরি ও রোগীর অপেক্ষা করার জায়গায় বসাতে হবে সিসিটিভি।

আরও পড়ুন: করোনা আতঙ্ক: গণপিটুনিতে যুবক খুন

এই বিষয়ে চিকিৎসক ও অধ্যাপকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। কমিশনের এই সিদ্ধান্তকে বেনজির বলেই মনে করছেন চিকিৎসকদের একাংশ। ন্যাশনাল মেডিক্যাল কমিশনের চেয়ারম্যান ডা, সুরেশচন্দ্র শর্মা জানিয়েছেন, সিসিটিভিগুলি যেন ডিভিআর ও উচ্চক্ষমতার নেটওয়ার্ক যুক্ত হয়। ইন্ডিয়ান মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশনের তরফে বলা হয়েছে, কিছু অসাধু লোকদের নিয়ন্ত্রণ করতেই এই পদক্ষেপ।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation