প্রয়াত হলেন সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র। বয়স হয়েছিল ৮১ বছর। শনিবার রাত ১২টা ৫ মিনিটে দক্ষিণ কলকাতার চেতলার বাড়িতেই মৃত্যু হয় প্রবাদপ্রতিম শিল্পীর। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর বলেই জানিয়েছেন শিল্পীর চিকিৎসক। ‘ও তোতা পাখি রে’, ‘এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না’ তাঁর জনপ্রিয় গানগুলির মধ্যে অন্যতম।
আরও পড়ুন: ‘অশনি’ মোকাবিলায় প্রস্তুত এনডিআরএফ, উপকূলরক্ষা বাহিনী; খোলা হল কন্ট্রোল রুম




