Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
21 June 2026

শুধু ভালো অভিনয় নয় অসাধারণ গানের গলাও অনুরাগের ছোঁয়ার ‘দীপা’ ওরফে স্বস্তিকার! দুর্দান্ত গান শুনিয়ে দর্শকদের মন জয় করলেন ‘অনুরাগের ছোঁয়া’-র দীপা, ভাইরাল ভিডিও

শুধু ভালো অভিনয় নয় অসাধারণ গানের গলাও অনুরাগের ছোঁয়ার ‘দীপা’ ওরফে স্বস্তিকার! দুর্দান্ত গান শুনিয়ে দর্শকদের মন জয় করলেন ‘অনুরাগের ছোঁয়া’-র দীপা, ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়া, বর্তমান সমাজের মানুষের কাছে এক গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। এই মিডিয়ার মাধ্যমে দিনে বহু ভিডিও ভাইরাল হয়। বিশেষত লকডাউনের সময় এই সোশ্যাল মিডিয়া মানুষের কাছে এক প্রতিভা প্রদর্শনের স্থান হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে অভিনেতা অভিনেত্রীদেরও বিভিন্ন ভিডিও ভাইরাল হয়। সম্প্রতি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নায়িকা দীপার একটি গানের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।

বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা স্টেজ শো করতে যখন যান তাদের কাছে অনুরোধ আসে গান গাওয়ার জন্য। তারা গান গাইতে জানুক না জানুক দর্শকদের আবদার রাখার জন্য তাদের গাইতেই হয়। আর ওই গান গাইতে গিয়ে কেউ ট্রোলের শিকার হন কেউ বা প্রশংসা পান। তবে বেশিরভাগ শিল্পীরাই ট্রলের শিকারই হন। প্রশংসা খুব কমজনেরই ভাগ্যে জোটে।

আমরা অনেকেই অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি দেখি। এই ধারাবাহিকে নায়িকার চরিত্রে আছেন নবাগতা এক শিল্পী। গল্পে তার চরিত্রের নাম দীপা এবং আসল নাম – স্বস্তিকা ঘোষ। দক্ষিণ 24 পরগনার রায়দিঘির মেয়ে এই শিল্পী। প্রথম দিকে তিনি সেখান থেকে বাবার সঙ্গে এসে স্টুডিও পাড়াতে অডিশন দেন। ‘সরস্বতীর প্রেম’ ধারাবাহিকের মধ্যে দিয়ে তার কর্মজীবন শুরু হয়। এরপরেই অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে চান্স পান।

আরও পড়ুন: চটজলদি এইভাবে বানিয়ে ফেলুন জিরা ইলিশ, আট থেকে আশি সকলে ই পছন্দ করবে রেসিপিটি

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে স্বস্তিকা ঘোষ স্টেজ শো করতে এসেছেন। দর্শকরা অভিনেত্রীর কাছে একটি গানের অনুরোধ করেন। দর্শকদের অনুরোধ রাখতে তিনি গান গাইলেন। এই অভিনেত্রীর মা-বাবা দুজনেই সংগীতের সঙ্গে বহুদিন থেকেই যুক্ত রয়েছেন। তার মা ভালো রবীন্দ্র সংগীতও গান। তাই অভিনেত্রী ও মা বাবার কাছ থেকেই গান শিখেছেন। গানের পাশাপাশি তিনি নাচ নিয়েও বেশ চর্চা করেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment