Silver ₹74.52/g Kolkata 32°C 9 June 2026

হাত ধরছেন হার্দিক, ১২ ই মার্চ যোগ দেবেন কংগ্রেসে, মোদী রাজ্যে চিন্তা বাড়ল বিজেপির

হাত ধরছেন হার্দিক, ১২ ই মার্চ যোগ দেবেন কংগ্রেসে, মোদী রাজ্যে চিন্তা বাড়ল বিজেপির

জল্পনার অবসান। কংগ্রেসে যোগ দিতে চলেছেন গুজরাতের পাতিদার আন্দোলনের নেতা হার্দিক প্যাটেল। সূত্রের খবর, আগামী ১২ ই মার্চ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেবেন হার্দিক। কংগ্রেস সূত্রে খবর, গুজরাতের জামনগর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।
গুজরাতের পাতিদার সম্প্রদায়ের সংরক্ষণের দাবিতে আন্দোলন করে উঠে এসেছিলেন এই তরুণ নেতা। মোদী রাজ্যে বিজেপি বিরোধী মুখ হিসেবে অত্যন্ত জনপ্রিয় হার্দিক। তাই আসন্ন লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে, মোদী রাজ্যে বিজেপি বিরোধী মুখ হিসেবে পাতিদার নেতার জনপ্রিয়তাকে কাজে লাগাতে চাইছে কংগ্রেস। ১২ ই মার্চ আমেদাবাদে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে কেন্দ্রীয় ও রাজ্য নেতাদের উপস্থিতিতে কংগ্রেসে যোগ দেওয়ার কথা রয়েছে পাতিদার নেতা হার্দিক প্যাটেলের।
যে লোকসভা কেন্দ্র থেকে হার্দিকের প্রতিদ্বন্দ্বিতা করার খবর পাওয়া যাচ্ছে, ওই জামনগর কেন্দ্রটি বর্তমানে বিজেপির পুনমবেন মাদামের দখলে।
মোদী রাজ্যে গত বিধানসভা নির্বাচনে বিজেপিকে বেগ দিয়েছিল কংগ্রেস। আসন্ন লোকসভা নির্বাচনেও গুজরাতকেই পাখির চোখ করছে কংগ্রেস।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation