Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
19 June 2026

কব্জি ডুবিয়ে মাছ মাংস মিষ্টি দইতে পালন করলেন নিজের সাধ! ও বাঙালি নয় বাঙালি ভাবে পালন হলো বিপাশার সাধ, ভাইরাল ভিডিও

কব্জি ডুবিয়ে মাছ মাংস মিষ্টি দইতে পালন করলেন নিজের সাধ! ও বাঙালি নয় বাঙালি ভাবে পালন হলো বিপাশার সাধ, ভাইরাল ভিডিও

বিপাশা বসু, বর্তমানে বলিউডের এক জনপ্রিয় অভিনেত্রী। বাঙালি মেয়ে হয়ে বলিউডে নিজের দাপটের সাথে কাজ করে গেছেন তিনি। নিজের কাজের জন্য জনপ্রিয়তার শিখরে উঠেছেন এই অভিনেত্রী। কিন্তু বর্তমানে অভিনেত্রী এখন সন্তান সম্ভবা। সন্তানের আগমনের আশায় বসে আছেন হবু মা। আর তাইতো বাঙালি নিয়ম নীতি মেনে বেশ জমজমাটি ভাবে মায়ের কাছ থেকে সাধ নিলেন বিপাশা।

কোন অবাঙালি বেবি শাওয়ার নয় বাঙালী রীতিতে সাদ পালন হলো অভিনেত্রীর। এদিন অভিনেত্রীর পরনে ছিল গোলাপি রঙের শাড়ি, গোলাপি টিপ, সিঁথি ভর্তি সিঁদুর, গায়ে সোনার গয়না, হাতে শাখা পলা। পূর্ণ বাঙালি সাজে অসাধারণ দেখতে লেগেছে অভিনেত্রীকে। এতে একেবারে স্পষ্টভাবে প্রমাণিত হয়ে যায় যে অবাঙালি অভিনেতা করন সিং গ্রোভারের সাথে বিয়ে হলেও মনেপ্রাণে এখনো বাঙ্গালী রয়েছেন অভিনেত্রী। এদিন বিপাশার স্বামী করনের পরনে ছিল সাদা পায়জামা পাঞ্জাবি। পরিবারের সকল আত্মীয় – স্বজনরাই উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।

সাদের থালায় ভাত, ডাল, পাঁচ রকমের ভাজা, তরকারি, মাছ, মাংস, চাটনি, দই, মিষ্টি, পাপড় দিয়ে পঞ্চ ব্যঞ্জনে পরিপূর্ণ ছিল। মায়ের হাতে সাধের প্রথম গড়স মুখে তুলে নিয়ে অনুষ্ঠান শুরু করেন অভিনেত্রী। বয়োজ্যৈষ্ঠদের আশীর্বাদ নিয়ে তার এই দিনটি সম্পন্ন হয়। এই দিনের ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘”আমার সাধ, ধন‍্যবাদ মা”। গত ১৬ ই আগস্ট বেবি পাম্পের ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। যদিও তার আগেই জানা গিয়েছিল যে অভিনেত্রী সন্তান সম্ভাবা।

আরও পড়ুন: দারুন অফার দিলো মুকেশ আম্বানি! বিনামূল্যে IPL ম্যাচ দেখার সুযোগ, দুটি রিচার্জ প্ল্যান নিয়ে এলো Jio, গ্রাহকদের জন্য দুর্দান্ত দুটি অফার, আইপিএল ম্যাচ গুলি উপভোগ করুন, এবারে বাড়ির বাইরেই বিনামূল্যে আইপিএল ম্যাচ গুলি উপভোগ করুন

সেই ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছিলেন, “নতুন সময়, নতুন আলো জুড়তে চলেছে জীবনের রামধনুতে। আমাদের আরো পরিপূর্ণ করে তুলতে চলেছে। আমরা আলাদা আলাদা ভাবে জীবন শুরু করেছিলাম। তারপর একে অপরের সঙ্গে পরিচয় হল। আমরা এক হলাম। মাত্র দুজনের জন‍্য এত ভালবাসা একটু অন‍্যায‍্য মনে হচ্ছিল। খুব শীঘ্রই আমরা দুই থেকে তিন হব। আমাদের ভালবাসার ফসল, আমাদের সন্তান খুব শীঘ্রই আমাদের আনন্দে যোগ দেবে। আপনাদের নিঃশর্ত ভালবাসা, প্রার্থনা আর শুভেচ্ছার জন‍্য অনেক ধন‍্যবাদ। চিরদিন আমাদের সঙ্গে থাকবে। আমাদের জীবনের সঙ্গে জুড়ে থেকে আরো একটা জীবন শুরুর সাক্ষী হওয়ার জন‍্য ধন‍্যবাদ। আমাদের সন্তান দূর্গা দূর্গা।”

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment