Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
17 June 2026

অষ্টমীতে কলকাতায় আসছেন না অমিত শাহ; সম্ভবনা কম নাড্ডারও 

অষ্টমীতে কলকাতায় আসছেন না অমিত শাহ; সম্ভবনা কম নাড্ডারও 

উদ্বোধনে না এলেও অষ্টমীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় আসতে পারেন। রাজ্যে বিজেপির তরফে এমনটাই আগে বলা হয়েছিল। কিন্তু শুক্রবার দিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়ে দেন, আগাম কর্মসূচি থাকায় কলকাতায় আসতে পারছেন না অমিত শাহ। এমনকী বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডারও পুজোয় কলকাতায় আসার সম্ভবনা থাকলেও তিনিও আসছেন না। 

আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যু রুখতে নয়া পদক্ষেপ ভারতীয় রেলের, রেললাইনে বসানো হবে সেন্সর সিস্টেম

প্রথমে জল্পনা ছিল, সন্তোষ মিত্র স্কোয়ার এবং সল্টলেকের দুটি পুজোর উদ্বোধন করতে পারেন অমিত শাহ। পরে জানা যায়, উদ্বোধনে না আসতে পারলেও অষ্টমীর দিন তিনি আসছেন। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর প্রধান উদ্যোক্তা বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। এছাড়াও বিজেপির উদ্যোগে সল্টলেকের ইউজেডসিসি’তে একটি পুজো হয়। ওই দুটো পুজো এবং সল্টলেকের আরও একটি পুজোতে থাকার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal