Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
25 June 2026

ঝিরঝিরে বৃষ্টিতেই অষ্টমী শুরু; সারাদিন আবহাওয়ার কী অবস্থা? কী বলছে হওয়া অফিস

ঝিরঝিরে বৃষ্টিতেই অষ্টমী শুরু; সারাদিন আবহাওয়ার কী অবস্থা? কী বলছে হওয়া অফিস

সপ্তমীতে পূর্বাভাস থাকলেও বৃষ্টি তেমন ব্যাঘাত ঘটায়নি। দিন পেরিয়ে মধ্যরাত, রাজ্যবাসী নির্বিঘ্নে ঠাকুর দেখেছে। রাস্তায় ভিড়ও ছিল রেকর্ড সংখ্যক। তবে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। যার ফলে দশমী পর্যন্ত বৃষ্টি থেকে রেহাই নেই। 

অষ্টমীর দিন সকাল থেকেই দক্ষিণবঙ্গের কয়েক জায়গায় দু’এক পশলা বৃষ্টি হয়েছে। দিনের শুরুতেই আকাশের অবস্থা দেখে চিন্তিত রাজ্যবাসী। সারাদিন কেমন কাটবে? হওয়া অফিসের তরফে জানানো হয়েছে, অষ্টমীর সন্ধ্যে বেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভবনা তৈরি হয়েছে। 

দক্ষিণ ২৪ পরগণা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। পাশাপাশি কলকাতা সহ সংলগ্ন জেলাগুলোতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা রয়েছে। তবে আশার খবর, বৃষ্টি পূর্বাভাস থাকলেও ঠাকুর দেখার জন্য বেরোতেই পারবেন, খুব একটা সমস্যা হবে না। আবহাওয়া দফতরের তরফে এমনটাই খবর। তবে নবমী থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলেই পূর্বাভাস জারি হয়েছে। 

আরও পড়ুন: থানা উদ্বোধনের দিনই রণক্ষেত্র ভাটপাড়া, গুলি-বোমায় মৃত ২, জারি ১৪৪ ধারা, শুক্রবার আসছে বিজেপির প্রতিনিধি দল

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal