Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
24 June 2026

দলের ২৫তম প্রতিষ্ঠা দিবসে সকলকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

দলের ২৫তম প্রতিষ্ঠা দিবসে সকলকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

তৃণমূল কংগ্রেসের ২৫তম প্রতিষ্ঠা দিবসে সকলকে শুভেচ্ছা জানালেন মমতা ব্যানার্জি। একটি টুইট করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানে তিনি লেখেন, “২৫ বছর আগে ঠিক আজকের দিনেই তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল।বছর ধরে আমাদের সংগ্রামের কথা মনে পড়ছে। এ রাজ্যের মানুষের হাতে ক্ষমতা দেওয়ার জন্য, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোয় এবং সকলকে আশা দেখানোর ক্ষেত্রে তৃণমূলের ভূমিকা মনে রাখার মতো। মা-মাটি-মানুষের ক্ষমতার উপর বিশ্বাস, আস্থা এবং ভরসা রাখার জন্য সকলকে ধন্যবাদ জানাই।”

আরও পড়ুন: কৌশানীর ভাইরাল ভিডিও নিয়ে জোর তরজা, আইটি সেলের কারসাজি, অভিযোগ তারকা প্রার্থীর

দলের প্রতিষ্ঠা দিবসে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal