Gold ₹144,850/10g
Silver ₹242.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
11 June 2026

দিনহাটায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ, আহত ১ বিজেপি কর্মী

দু’পক্ষের সংঘর্ষে আহত এক বিজেপি কর্মী

দিনহাটায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ, আহত ১ বিজেপি কর্মী

প্রথম দফার ভোটের শুরুটা শান্তিপূর্ণ হলেও, বেলা গড়াতেই অশান্তি শুরু। প্রথম গোলমালের খবর আসছে কোচবিহারের দিনহাটা থেকে। বিজেপির অভিযোগ, ভোট শুরুর ঘণ্টাখানেক পর দিনহাটার রসমণ্ডা স্কুলের বুথে ভোটারদের মারধর করেন তৃণমূলের কর্মীরা। বাধা দিতে গেলে বিজেপি কর্মীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল কর্মীরা। অভিযোগ, দু’পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন এক বিজেপি কর্মী। তৃণমূল অবশ্য অভিযোগ অস্বীকার করে পাল্টা বিজেপির বিরুদ্ধেই মারধরের অভিযোগ করেছে। ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন: ‘শিলিগুড়িতে করোনা পরিস্থিতির অবনতি,’ সরকারের হস্তক্ষেপ চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি অশোক ভট্টাচার্যের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal