Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
25 June 2026

২৪ ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা জানুন

২৪ ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা জানুন

২৪ ঘণ্টার মধ্যে আসছে ঝড় বৃষ্টি। উত্তরবঙ্গের পাশাপশি দক্ষিণবঙ্গেও ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার কলকাতায় সকাল থেকে রোদের দেখা পাওয়া গেলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস।

 

বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। কিন্তু রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হওয়া বইতে পারে। শুক্রবার বৃষ্টি হয়ে পারে দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম সহ কিছু জেলায়।

আরও পড়ুন: সেপ্টেম্বরেই ভোট হোক, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নির্বাচন কমিশনকে চিঠি মুখ্যসচিবের

 

দক্ষিণবঙ্গের পাশাপশি উত্তরবঙ্গের জেলাগুলোতেও বৃহস্পতিবার ও শুক্রবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal