Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
20 June 2026

জোর কদমে শুরু বর্ষা, মঙ্গলেও জেলায় জেলায় বৃষ্টি; আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়ায় ?  

জোর কদমে শুরু বর্ষা, মঙ্গলেও জেলায় জেলায় বৃষ্টি; আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়ায় ?  

সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা ভিজেছে। বেড়েছে বৃষ্টির পরিমাণ। মঙ্গলবারের আবহাওয়াও তেমন থাকবে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। এদিনও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভবনা রয়েছে। সেই সঙ্গে বজ্রবিদুৎ সহ ঝোড়ো হাওয়া। বাজ পড়তে পারে বলেও সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া দফতরের আজকের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা সহ কয়েকটি জেলায় বৃষ্টির পরিমান বাড়বে। বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।

এদিকে আজ এবং বুধবার ফের ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে উত্তরবঙ্গের ওপরের দিকে পাঁচ জেলাতে। বুধবার থেকে বৃষ্টির পরিমান আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের আবহাওয়ার অবস্থা একই থাকবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। বৃষ্টির পাশপাশি বজ্রপাতের আশঙ্কা থাকায়, সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ঝড় বৃষ্টির সময় খোলা আকাশের নীচে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সব মিলিয়ে বর্ষা দেরিতে ঢুকলেও বর্তমানে দক্ষিণবঙ্গে তা জোর কদমে শুরু হয়েছে। যা দক্ষিণবঙ্গবাসীর জন্য বেশকিছুটা স্বস্তির খবর।

আরও পড়ুন: ‘মোকা’ মোকাবিলায় তৈরি নবান্ন, দীঘা-সুন্দরবনে বাড়তি সতর্কতা; রাজ্যবাসীকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal