Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
19 June 2026

আগামী ৪-৫ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি, ভ্যাপসা গরমের অস্বস্তি কাটবে! 

আগামী ৪-৫ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি, ভ্যাপসা গরমের অস্বস্তি কাটবে! 

খাতায় কলমে বর্ষা চললে সেই অর্থে বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে। উল্টে বাতাসে আদ্রতা বেশি থাকায়, ভ্যাপসা গরমের অস্বস্তি থাকছেই। এই অবস্থায় বৃষ্টির খবর দিল হাওয়া অফিস। জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আগামী চার থেকে পাঁচ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা থাকছে। তবে পশ্চিমের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভবনা থাকছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোতেও বৃষ্টিপাতের সম্ভবনা থাকছে। তবে পরিমাণ বেশি না। তবে উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যে জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেগুলো হল, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার।

তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। অদ্রতাজনিত অস্বস্তি থাকছেই। তবে বিক্ষিপ্ত বৃষ্টির কারণে গরমের তীব্রতা অনেকটাই কম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা থাকায় বৃষ্টির পরিমাণ কম হবে এখনই তা বলছেন না আবহাওয়া দফতর।

আরও পড়ুন: অগাস্ট মাসের পঞ্চম লকডাউনে ঘরবন্দি রাজ্য, পথে কড়া পুলিশি নজরদারি, দেখুন ফটো গ্যালারি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal