স্বাধীনতা দিবসের দিন সকাল থেকে জেলায় জেলায় লাগাতার বৃষ্টি হয়েছে। কলকাতা সহ সংলগ্ন জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। এই অবস্থায় আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বজ্রবিদুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। সেই সঙ্গে কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে বিভিন্ন জেলার জন্য। কলকাতা সহ হুগলি, হাওড়া, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ও দক্ষিন ২৪ পরগনায় আগামী কয়েকদিন ঝেঁপে বৃষ্টি হতে চলেছে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। সাগরে জোড়া ঘূর্ণাবর্ত সঙ্গে মৌসুমী অক্ষরেখার সক্রিয়তার জেরেই এই অবস্থা বলে আবহাওয়া দফতর জানিয়েছে।
আরও পড়ুন: বিজেপি ২০০ পার, কাঁথিতে পদযাত্রার শুরুতে দাবি শুভেন্দু! নিশানা অভিষেক, ফিরহাদ, সৌগতকে
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলো বিশেষ করে ওপরের দিকে জেলাগুলোতেও চলতি সপ্তাহেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।




