Gold ₹145,250/10g
Silver ₹243.13/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
13 June 2026

২০ ডিগ্রির নীচে নামল শহরের রাতের তাপমাত্রা; জাঁকিয়ে শীত কবে থেকে

২০ ডিগ্রির নীচে নামল শহরের রাতের তাপমাত্রা; জাঁকিয়ে শীত কবে থেকে

সপ্তাহের শুরুতেই কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রি ছুঁয়েছিল। জগদ্ধাত্রী পুজো মিটলেই তাপমাত্রার আরও পতনের পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। বুধবার রাতে কলকাতার তাপমাত্রা নামল ২০ ডিগ্রির নীচে। আবহাওয়া দফতর জানাচ্ছে দক্ষিণবঙ্গে খুব শীঘ্রই জাঁকিয়ে শীত পড়তে চলেছে। 

উত্তর ও উত্তর পশ্চিমের হিমেল হাওয়া প্রবেশ করছে রাজ্যে। যার ফলে রাত ও ভোরের দিকে তাপমাত্রা বেশ কিছুটা কমেছে। আগামী ৭২ ঘন্টার মধ্যে তাপমাত্রার আরও পতনের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে পাকাপাকিভাবে শীত পড়বে রাজ্যে। 

রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা আরও খানিকটা কমবে বলে হাওয়া অফিস সূত্রে খবর। পুরুলিয়া, বাঁকুড়ার তাপমাত্রা ইতিমধ্যেই ১৫ থেকে ১৬ ডিগ্রি ছুঁয়েছে। 

আরও পড়ুন: আর্থিকভাবে পিছিয়ে পড়া ডাক্তারি পড়ুয়াদের জন্য বিশেষ উদ্যোগ নিচ্ছে রাজ্য; মেডিক্যাল কলেজগুলোতে বাড়ছে আসন 

এদিকে উত্তরবঙ্গেও তাপমাত্রা বেশ কিছুটা কমছে। পরিষ্কার আকাশ। আগামী কয়েক দিনের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া মনরোম থাকবে। 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal