Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
18 June 2026

পারদ নামল রাজ্যে, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস

পারদ নামল রাজ্যে, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস

ঠান্ডা পড়তে শুরু করল রাজ্যে। বৃহস্পতিবার ভোর থেকেই শহরে শীতের আমেজ।
এদিন কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা অনেকটাই কমেছে। বৃহস্পতিবার কলকাতার এখনও পর্যন্ত শীতলতম দিন। এদিন শহরের তাপমাত্রা নেমেছে ১৬ ডিগ্রির নীচে। সকাল সাড়ে ৮টায় সর্বনিম্ন তাপমাত্রা নথিভুক্ত হয়েছে ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৬ থেকে ১৫ ডিগ্রির কাছাকাছি ছিল।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে রাজ্যের অন্যান্য জেলাতেও ধরা পড়েছে এক ছবি। বৃহস্পতিবার সকালে দক্ষিণবঙ্গের শীতলতম স্থান ছিল শ্রীনিকেতন। সেখানে তাপমাত্রা নেমে এসেছে ১০.৮ ডিগ্রিতে। ঠান্ডায় জবুথবু অবস্থা পুরুলিয়া ও বাঁকুড়ার। দক্ষিণবঙ্গের এই দুই জেলায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা নথিভুক্ত হয়েছে যথাক্রমে ১২.৪ ও ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। বহু জায়গায় ঘন কুয়াশার চাদরে মুড়ে ছিল সকালের আকাশ। উত্তরবঙ্গেও ঠান্ডার দাপট অব্যাহত রয়েছে। দার্জিলিংয়ের তাপমাত্রা আরও নেমেছে ৬.২ ডিগ্রিতে।

আরও পড়ুন: আমপান, করোনা, বন্যা: প্রশাসনিক বৈঠকে আমলাদের নরমে-গরমে বার্তা মুখ্যমন্ত্রীর! উষ্মা প্রকাশ কয়েকজনের কাজে

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal