Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
18 June 2026

বাংলায় এসআইআর বিতর্ক তুঙ্গে, মঙ্গলবার শুনানি সুপ্রিম কোর্টে

বাংলায় এসআইআর বিতর্ক তুঙ্গে, মঙ্গলবার শুনানি সুপ্রিম কোর্টে

বাংলার এসআইআর বিতর্ক ফের সুপ্রিম কোর্টে। রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকায় প্রচুর সংখ্যক নাম বাদ পড়েছে। এর বিরুদ্ধে আবেদন জমা পড়ল সুপ্রিম কোর্টে।
সোমবার আবেদনকারীদের তরফে এনিয়ে দেশের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন সিনিয়র আইনজীবী এবং তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী। আবেদনের দ্রুত শুনানির আরজি জানান তিনি।
প্রধান বিচারপতি জানান, বর্তমান পরিস্থিতিতে জুডিশিয়াল অফিসারদের এড়িয়ে গিয়ে এভাবে কোনও আবেদন শোনা সম্ভব নয়। আইনজীবী গুরুস্বামী বলেন, আবেদনকারীরা বঞ্চনার শিকার।মঙ্গলবার সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানি আছে। সেই মামলার সঙ্গে এই বিষয়টিও শুনতে রাজি হয়েছেন প্রধান বিচারপতি সূর্য কান্ত।
এসআইআর পর্বের শেষে গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে রাজ্যের প্রায় ৬৩ লক্ষ নাম বাদ পড়েছে। এছাড়া ৬০ লক্ষের বেশি নাম বিবেচনাধীন ছিল। ‘অ্যাডজুডিকেশন’ বা বিবেচনাধীন তালিকায় থাকা নামগুলির নিষ্পত্তিতে গত মাসে জুডিশিয়াল অফিসার নিয়োগ করে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন: অর্থলগ্নি সংস্থার মামলায় ফের পার্থ চ্যাটার্জিকে তলব CBI-এর

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal