Gold ₹145,250/10g
Silver ₹243.13/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
12 June 2026

FIFA World Cup 2026: আজ মাঠে নামছে দুই আয়োজক, কানাডা ও আমেরিকার ম্যাচ কখন? রইল সূচি

বিশ্বকাপের দ্বিতীয় দিনে নিজেদের অভিযান শুরু করছে দুই আয়োজক দেশ কানাডা ও আমেরিকা। ভারতীয় সময় অনুযায়ী দু’টি ম্যাচের সময়, ভেন্যু ও সম্প্রচারের যাবতীয় তথ্য রইল এক নজরে।

FIFA World Cup 2026: আজ মাঠে নামছে দুই আয়োজক, কানাডা ও আমেরিকার ম্যাচ কখন? রইল সূচি
বিশ্বকাপের দ্বিতীয় দিনে মাঠে নামছে দুই আয়োজক কানাডা ও আমেরিকা। প্রতীকী ছবি।

দ্য বেঙ্গল স্টোরি ব্যুরো: শুরু হয়ে গিয়েছে ফুটবলের মহাযজ্ঞ। FIFA World Cup 2026-এর দ্বিতীয় দিনে এ বার নিজেদের অভিযান শুরু করছে দুই আয়োজক দেশ, কানাডা ও আমেরিকা। ম্যাচ দু’টির একটিতে কানাডার প্রতিপক্ষ বসনিয়া ও হার্জেগোভিনা, অন্যটিতে আমেরিকার সামনে দক্ষিণ আমেরিকার দল প্যারাগুয়ে। ভারতীয় সময় অনুযায়ী দু’টি ম্যাচই গভীর রাত ও ভোরে।

কানাডা বনাম বসনিয়া ও হার্জেগোভিনা

গ্রুপ বি-তে নিজেদের প্রথম ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার মুখোমুখি হচ্ছে সহ-আয়োজক কানাডা। খেলাটি হবে টরন্টোর বিএমও ফিল্ডে। ভারতীয় সময় অনুযায়ী ম্যাচ শুরু রাত ১২টা ৩০ মিনিটে (১৩ জুনের ভোর)।

এই গ্রুপে কানাডা ও বসনিয়া ছাড়াও রয়েছে কাতার এবং সুইৎজারল্যান্ড। ঘরের মাঠের সমর্থন কাজে লাগিয়ে শুরুটা জয় দিয়ে করতে মরিয়া থাকবে কানাডা। ম্যাচের আগে টরন্টোয় অনুষ্ঠিত হবে বিশ্বকাপের একটি উদ্বোধনী অনুষ্ঠানও।

আরও পড়ুন: বিশ্বকাপ জয় করে বাড়ি ফিরলেন বাংলার দুই কন্যা তিতাস সাধু ও ঋষিতা বসু

আমেরিকা বনাম প্যারাগুয়ে

দিনের দ্বিতীয় বড় আকর্ষণ আমেরিকা বনাম প্যারাগুয়ে ম্যাচ। গ্রুপ ডি-র এই লড়াই হবে ক্যালিফোর্নিয়ার ইংলউডের সোফাই স্টেডিয়ামে। ভারতীয় সময় অনুযায়ী খেলা শুরু ভোর ৬টা ৩০ মিনিটে (১৩ জুন)।

আমেরিকার গ্রুপে রয়েছে প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া ও তুরস্ক। সহ-আয়োজক হিসেবে স্বয়ংক্রিয়ভাবে যোগ্যতা অর্জন করা আমেরিকার কাছেও ঘরের মাঠে ভাল শুরুর হাতছানি। এই ম্যাচের আগে ইংলউডেও থাকছে একটি জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।

ভারতে কখন, কোথায় দেখবেন

ভারতীয় দর্শকদের জন্য সুখবর, বিশ্বকাপের সম্প্রচার এ বার বাংলাতেও। রিপোর্ট অনুযায়ী, ভারতে টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব রয়েছে জ়ি-র হাতে। টিভিতে খেলা দেখা যাবে ইউনাইট৮ স্পোর্টস (Unite8 Sports) চ্যানেলে এবং অনলাইনে স্ট্রিমিং হবে ZEE5-এ।

আরও পড়ুন: আর্জেন্টিনার ভক্তদের জন্য বড় খবর, আগামী মাসেই কলকাতায় আসছেন মার্তিনেজ! 

জানা গিয়েছে, ইংরেজি ও হিন্দির পাশাপাশি বাংলা ধারাভাষ্যেও খেলা উপভোগ করা যাবে। এ ছাড়া উদ্বোধনী ম্যাচ, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালের মতো নির্বাচিত কিছু ম্যাচ বিনামূল্যে দেখা যাবে ডিডি স্পোর্টসে।

প্রসঙ্গত, এ বারের বিশ্বকাপ ইতিহাসের বৃহত্তম, প্রথমবার অংশ নিচ্ছে ৪৮টি দল। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো, এই তিন দেশের ১৬টি শহরে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে এই মহারণ। ফাইনাল হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Sports