পশিম মেদিনীপুরের দাঁতনে সোমবার জনসভা করেন যুব তৃণমূল সভাপতি অভিষেক ব্যানার্জি। দাঁতন বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভার কিছু মুহূর্ত দেখুন।



আরও পড়ুন: মাথায় পাগড়ি, গলায় রজনীগন্ধার মালা, ভোট প্রচারে ‘লাভলি’ বয় মদন মিত্র
এদিন জনসভা থেকে অভিষেক ব্যানার্জি জানান, কোনও বহিরাগত শক্তি নয়, বাংলায় প্রগতি, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাংলার মানুষ নিজের ঘরের মেয়ে মমতা ব্যানার্জিকেই চায়। 
অভিষেক জানান, মেদিনীপুরের আবেগ, ঐতিহ্য, বিশ্বাসকে যারা বহিরাগত শক্তির কাছে বিক্রি করে এই পুণ্যভূমিকে কলুষিত করেছে, সেইসব বিশ্বাসঘাতকদের ভোটবাক্সে রাজনৈতিক প্রত্যুত্তর দেবে দাঁতনের মানুষ।





