দক্ষিণ ২৪ পরগনায় জোড়া কর্মসূচি যুব তৃণমূল সভাপতি অভিষেক ব্যানার্জির। দুপুর দেড়টা নাগাদ কুলপির ঢোলায় জনসভা। এরপর কামালগাজি থেকে সোনারপুর পর্যন্ত পদযাত্রা করবেন অভিষেক।
লোকসভা ভোটে কুলপি বিধানসভায় বিজেপির থেকে এগিয়েছিল তৃণমূল। তবে লোকসভা ভোটের ফলাফল ঘোষণার পরে শক্তি বাড়িয়েছে গেরুয়া শিবির। সেদিক থেকে আজকের সভায় কী বার্তা দেন ডায়মন্ড হারবারের সাংসদ সে দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।
[আরও পড়ুন- সাধারণ মানুষের আরও কাছে পৌঁছতে “দিদির দূত” অ্যাপ, ৮ দিনে ডাউনলোড ১ লক্ষের বেশি]
আরও পড়ুন: কংগ্রেস-সিপিএম ভোটারদের তৃণমূলে ভোট দিতে বললেন মমতা, দেখুন ভিডিও
তৃণমূলে থাকাকালীন দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূলের সর্বেসর্বা ছিলেন শোভন চ্যাটার্জি। ঘটনাচক্রে তিনি আজ বিজেপিতে। শোভনের একদা খাস তালুক থেকে অভিষেক ব্যানার্জি পাল্টা আক্রমণে যাবেন কি, জল্পনা।
এর আগে গত ৬ তারিখ কাঁথির জনসভা থেকে দলত্যাগী শুভেন্দু অধিকারীকে তুলোধোনা করেন অভিষেক ব্যানার্জি। দক্ষিণ ২৪ পরগনায় বিজেপির বিরুদ্ধে নতুন কী অভিযোগ করেন এখন সেটাই দেখার।