Gold ₹1,44,850/10g
Silver ₹242.50/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
18 June 2026

সুপারস্টার হওয়ার পর মানুষ কে মানুষ বলে ভাবেন না! সাংবাদিক দের অহংকার দেখিয়ে তুমুল ট্রোল হলেন শ্রীদেবী-কন্যা জাহ্নবী, তুমুল ভাইরাল ভিডিও

সুপারস্টার হওয়ার পর মানুষ কে মানুষ বলে ভাবেন না! সাংবাদিক দের অহংকার দেখিয়ে তুমুল ট্রোল হলেন শ্রীদেবী-কন্যা জাহ্নবী, তুমুল ভাইরাল ভিডিও

বলিউড এক বিশাল সমুদ্রের মতো। প্রতিদিন প্রতি মুহূর্তে কোন কোন বলিউড তারকা ট্রোল হচ্ছেন নেটমাধ্যমে। নিজেদের আচার-আচরণ, কথাবার্তা, পোশাক-পরিচ্ছদের জন্য প্রায়ই ট্রোল হয়ে থাকেন বলিউড তারকারা। সম্প্রতি শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর পাপারাজিৎদের উপেক্ষা করে গাড়িতে উঠে যাওয়ার জন্য ট্রোল হলেন নেটিজেনদের মধ্যে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর হাতে চোট পেয়েছেন। ভাইরাল হওয়া ভিডিও টি দেখে বোঝাই যাচ্ছে তিনি ভালোই চোট পেয়েছেন হাতে। এদিন নিজের বাড়ি থেকে গাড়িতে ওঠার সময় পাপারাজিৎদের ক্যামেরার সামনে পড়ে যান অভিনেত্রী। এরপরই তারা তাকে জিজ্ঞাসা করতে শুরু করেন তার কি হয়েছে? তবে তিনি কোন উত্তর না দিয়ে সোজা গাড়িতে উঠে যান। তার এমন ব্যবহারের জন্যই তাকে ট্রোল হতে হয়েছে নেটনাগরিকদের একাংশের মধ্যে।

এই ভিডিও দেখে কোন কোন নেটিজেন বলেছেন তিনি অহংকারী, আবার কেউ কেউ বলেছেন তিনি অত্যন্ত ন্যাকামি করেন ক্যামেরার সামনে। তবে এই সমস্ত মন্তব্যে কিছু যায় আসে না অভিনেত্রীর। বলিউডের যেকোনো তারকাকে প্রায়ই এমন ট্রোলিংয়ের সম্মুখীন হতে হয়।

আরও পড়ুন: বড়লোকের ছেলে বলে কথা! ঘুরতে বেরিয়ে ১৫০০ টাকার জুতো পরে নজর কাড়লেন সাইফ-কারিনার কনিষ্ঠ পুত্র জাহাঙ্গীর, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ছবি

২০১৮ সালে ‘ধরক’ ছবির মাধ্যমে শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরের ডেবিউ ঘটেছিল বলিউডে। ‘রুহি’ ছবিতে শেষবার দেখা গিয়েছিল অভিনেত্রীকে। তবে এরপর সম্ভবত আবারও বড়পর্দায় তার দেখা মিলবে আগামী ছবি ‘গুড লাক জেরি’র হাত ধরে। ইতিমধ্যেই এই ছবির শুটিং শেষ করে ফেলেছেন অভিনেত্রী। আনন্দ এল রাই এই ছবিটি পরিচালনা করেছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment