Gold ₹145,000/10g
Silver ₹242.67/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
13 July 2026

অমিত শাহ: ভোট আসতে আসতে দিদি একা রয়ে যাবেন, বাকিরা সবাই বিজেপিতে

বাংলায় দিদির নেতৃত্বে গুণ্ডারাজ চলছে বললেন অমিত শাহ

অমিত শাহ: ভোট আসতে আসতে দিদি একা রয়ে যাবেন, বাকিরা সবাই বিজেপিতে

মেদিনীপুর কলেজ মাঠের সভায় মমতাকে তীব্র আক্রমণ করলেন অমিত শাহ। বললেন, ভোট আসতে আসতে তৃণমূলে একমাত্র মমতা দিদি থাকবেন। বাকিরা সবাই বিজেপিতে চলে আসবেন। বাংলায় মোদীজির নেতৃত্বে বিজেপির সরকার তৈরি হবে। বিধানসভার ফল বেরলে দেখবেন বিজেপি একা ২০০ এর বেশি আসন নিয়ে সরকার গড়ছে। অমিত শাহ বলেন, বাংলার মানুষ আপনাকে বিদায় দিতে প্রস্তুত। আপনি যত হিংসা করবেন, বিজেপি তত শক্তিশালী হবে।

আরও পড়ুন: পুজোয় ভিড় এড়াতে তৎপর মেট্রো, প্রয়োজনে মূল গেট বন্ধ হতে পারে

এদিনই মঞ্চে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী সহ একাধিক নেতা নেত্রী।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal