১৫ ফেব্রুয়ারি রবিবার থেকে রাজ্যে শুরু হল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নয়া কর্মসূচি স্বনির্ভর বাংলা।
প্রতিটি বিধানসভা কেন্দ্রে বিশেষ শিবির করে জমা নেওয়া শুরু হল যুবসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, খেতমজুরদের জন্য আর্থিক সহায়তা প্রকল্পের আবেদনপত্র। সেই সঙ্গে সরকারি ক্ষুদ্র সেচের কর মকুব সম্পর্কেও সচেতন করা হবে এই শিবিরের মাধ্যমে।
যুবসাথী সহ অন্যান্য প্রকল্পের ফর্ম বিলি বা জমা করার জন্য টাকা নেওয়া হলে বা কোনও অভিযোগ এলে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে নবান্ন।
নবান্ন সূত্রে জানা গিয়েছে এবার অনলাইনেও যুবসাথী প্রকল্পের আবেদন জানানো যাবে। এজন্য শনিবার সন্ধ্যায় জেলাপ্রশাসনকে বিশেষ বার্তা পাঠানো হয়েছে। সেখানে জানানো হয়েছে আগ্রহীরা https://sportsandyouth.wb.gov.in/wbyouthservices বা https://apas.wb.gov.in পোর্টালের মাধ্যমে শীঘ্রই অনলাইনেও আবেদন করতে পারবেন।
১৫ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই শিবির। এনিয়ে শনিবার সমস্ত জেলাশাসকের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব। স্বনির্ভর বাংলা নামে একটি পোর্টালও চালু করা হয়েছে। যেখানে জেনে নেওয়া যাচ্ছে, কোন বিধানসভার কোথায় এই শিবির বসছে।

Comments are closed.