Gold ₹143,400/10g
Silver ₹239.97/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 34°C
20 June 2026

কাশ্মীরের সোপিয়ানে সেনার সঙ্গে সংঘর্ষে নিহত ৫ জঙ্গি

উপত্যকায় সেনা-জঙ্গি সংঘর্ষে মৃত্যু লস্কর জঙ্গির

কাশ্মীরের সোপিয়ানে সেনার সঙ্গে সংঘর্ষে নিহত ৫ জঙ্গি

কাশ্মীরের সোপিয়ান জেলার কিলোরা গ্রামে শনিবার সকালে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল ৫ জঙ্গির। সংবাদসংস্থা সূত্রের খবর, নিহত জঙ্গিদের যে দেহ উদ্ধার হয়েছে তার মধ্যে একজনকে শনাক্ত করেছে সেনা। মৃতের নাম উমর মালিক। সে জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার সদস্য বলে সেনাবাহিনীর দাবি। শুক্রবার সকাল থেকে শুরু হয় সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই। সেনার কাছে গোপন সূত্রে খবর আসে, সোপিয়ান জেলার কিলোরা গ্রামে আত্মগোপন করে আছে জঙ্গিরা। এরপরই গোটা এলাকা ঘিরে ফেলেন সেনাবাহিনীর জওয়ানরা। শুরু হয় দুই পক্ষের গুলির লড়াই। নিহত জঙ্গিদের কাছ থেকে মিলেছে একে ৪৭ এর মত প্রচুর আগ্নেয়াস্ত্র। শুক্রবার রাতেই ১ জঙ্গির মৃত্যু হয় এই গুলির লড়াইয়ে। শনিবার সকাল পর্যন্ত দফায় দফায় গুলির লড়াই চলে। শনিবার সকালে আরও ৪ জঙ্গির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: সোমবার মধ্যরাতে দিল্লিতে আছড়ে পড়ল ঘূর্ণিঝড়,ব্যহত মেট্রো ও বিমান পরিষেবা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *