Take a fresh look at your lifestyle.

জিৎ এর ‘স্মার্ট জোড়ি’ তে এসে প্রকাশ্যে স্ত্রীকে চু’মু খেয়ে বসলেন বাদামকাকু ভুবন বাদ্যকর! নেটিজেনরা হতবাক, ভাইরাল ভিডিও

177

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ‘কাঁচা বাদাম’ গান গেয়ে ভাইরাল হতে সক্ষম হয়েছিলেন বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। বলা যেতে পারে ওই একটা গানের মাধ্যমেই ফিরে গেছে তার কপাল। প্রশাসনের থেকে সংবর্ধনা থেকে শুরু করে জনপ্রিয় ইউটিউব চ্যানেলের সঙ্গে লক্ষাধিক টাকার চুক্তি, সমস্ত কিছুই লাভ করতে সক্ষম হয়েছেন তিনি। পাশাপাশি জানা গেছে সম্প্রতি দক্ষিণেশ্বরে তাকে দোকান ঘর বানিয়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র।

তবে এবার টিভির পর্দায় দেখতে পাওয়া যাবে ভুবন বাদ্যকরকে। এর আগে সৌরভ গাঙ্গুলী পরিচালিত ‘দাদাগিরি’তে এসেছিলেন তিনি এবার সুপারস্টার জিৎ পরিচালিত রিয়েলিটি শো ‘স্মার্ট জোড়ি’তে দেখতে পাওয়া যাবে ভুবন বাদ্যকরকে। তবে তিনি একা নন, তার সঙ্গে থাকবেন তাঁর স্ত্রীও। তাদের সঙ্গে আলাপচারিতায় মেতে উঠতে দেখা যাবে সুপারস্টার জিৎকে।

পাশাপাশি এদিন সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হওয়া এই রিয়েলিটি শোয়ের প্রোমো থেকে দেখা গিয়েছে প্রকাশ্যেই টিভির ক্যামেরার সামনে স্ত্রীকে চুমু খেয়েছেন বসবেন ভুবন বাদ্যকর। এই শোয়ের নির্মাতারা জানিয়েছেন যেভাবে দিন শেষে একসাথে দুমুঠো ভাত খান ভুবন বাদ্যকর এবং তার স্ত্রী, সেটাই তাদের কাছে ভালোবাসার চরমতম সংজ্ঞা। বলাই বাহুল্য নেটিজেনদের একটি বড় অংশ অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভুবন বাদ্যকরকে স্টার জলসার পর্দায় দেখার জন্য।

Comments are closed.