Gold ₹143,450/10g
Silver ₹240.05/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
27 June 2026

থানা উদ্বোধনের আগে রণক্ষেত্র ভাটপাড়া, গুলিবিদ্ধ হয়ে মৃত ১, আহত ৪, নতুন থানার কাছেই তুমুল বোমাবাজি

ফের বোমাবাজি ভাটপাড়ায়

থানা উদ্বোধনের আগে রণক্ষেত্র ভাটপাড়া, গুলিবিদ্ধ হয়ে মৃত ১, আহত ৪, নতুন থানার কাছেই তুমুল বোমাবাজি

থানা উদ্বোধনের দিনই ফের উত্তপ্ত ভাটপাড়া। থানার কাছেই গুলি-বোমার লড়াই। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ১ জনের, আহত ৪।
ভাটপাড়ায় নতুন থানার উদ্বোধনের দিনই রণক্ষেত্রের চেহারা নিল বারাকপুরের ভাটপাড়া, কাঁকিনাড়া, জগদ্দল। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু এক ব্যক্তির, জখম ৪ জন। শুক্রবার সকাল থেকে টানা বোমাবাজি আর গুলিবৃষ্টিতে রণক্ষেত্রের চেহারা নেয় ভাটপাড়া, কাঁকিনাড়া। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে নামে বিশাল পুলিশ বাহিনী। দুষ্কৃতীদের ছত্রভঙ্গ করতে ছোঁড়া হয় কাঁদানে গ্যাসের শেল। পুলিশকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। পাল্টা গুলি চালায় পুলিশ।
ভোটের ফল বেরনোর পর থেকে টানা অশান্তি চলছে উত্তর ২৪ পরগনার ভাটপাড়া, কাঁকিনাড়া, জগদ্দলে। বারবার রাজনৈতিক দলের শান্তি বৈঠক, দু’বার জগদ্দল থানার ওসি বদলেও শান্তি ফেরেনি। তাই জগদ্দল থানা ভেঙে ভাটপাড়ায় নতুন থানা করার সিদ্ধান্ত নেয় রাজ্য প্রশাসন। যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ভালোভাবে সামাল দেওয়া যায়। সেই থানারই উদ্বোধনের অনুষ্ঠান ছিল বুধবার। আর সেদিনই নতুন থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে বোমাবাজি আর গুলি বর্ষণে উত্তপ্ত হয়ে উঠল ভাটপাড়া। মুড়ি মুড়কির মতো বোমা এবং গুলিবৃষ্টি জগদ্দল, কাঁকিনাড়াতেও।
গত সোমবার রাতে ভাটপাড়ায় এক তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা। মৃত্যু হয় ২ তৃণমূল কর্মীর। শুক্রবারের গুলি-বোমাবাজিতে জখম ৫ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে, সেখানে ১ জনের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। এলাকায় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র মজুত রয়েছে বলে মনে করছে প্রশাসন। অন্যদিকে, এলাকায় টানা অশান্তিতে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন সাধারন মানুষ।

আরও পড়ুন: ফের নন্দীগ্রামের সিপিএম প্রার্থী মীনাক্ষীর প্রচারে হামলা, অভিযুক্ত তৃণমূল

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal