Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
17 July 2026

বিজয়া দশমীর শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদী ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি  

বিজয়া দশমীর শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদী ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি   

দেশবাসীকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মোদী টুইটারে লেখেন, বিজয়া দশমীর শুভেচ্ছা সকলকে।

রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। টুইটারে তিনি লেখেন, মা দুর্গার বিদায়বেলায় আজ সবার মন ভারাক্রান্ত। ভুবনমোহিনী মায়ের আশীর্বাদে বাংলায় অক্ষুন্ন থাকুক সম্প্রীতির সুর। শুভ বিজয়া দশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।

আরও পড়ুন: টিকার সার্টিফিকেটে ভুল? জেনে নিন কো উইনে কীভাবে করবেন এডিট

বিজয়া দশমীর দিন প্রধানমন্ত্রী ফোনে কথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে। শুভেন্দুকে বিজয় দশমী ও দশেরার শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। টুইট করে একথা জানিয়েছেন শুভেন্দু অধিকারী নিজেই।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation