Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
24 June 2026

মুখ্য মন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এফআইআর, করোনা সংক্রমিত বিজেপি নেতা অনুপম হাজরা

বিজেপি নেতার করোনা পজিটিভের খবরে তাঁর দলীয় নেতা কর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে

মুখ্য মন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এফআইআর, করোনা সংক্রমিত বিজেপি নেতা অনুপম হাজরা

“আমার করোনা হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আলিঙ্গন করব,” মুখ্য মন্ত্রীকে নিয়ে এমন বিতর্কিত মন্তব্য করার কয়েকদিনের মধ্যেই করোনা সংক্রমিত হলেন বিজেপি নেতা অনুপম হাজরা। তাঁর কোভিড পজিটিভ হওয়ার কথা শুক্রবার অনুপম নিজেই ফেসবুকে পোস্টে জানিয়েছেন।

ইতিমধ্যে রাজ্যের মুখ্য মন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বিজেপির সর্বভারতীয় সম্পাদকের পদে নব নিযুক্ত অনুপম হাজরার বিরুদ্ধে এফআইআর হয়েছে। অনুপম তারপরও অবশ্য ফেসবুকে পাল্টা হুমকি দিয়েছিলেন, কয়েক মাস গেলে মুখ্য মন্ত্রীকে এফআইআরের মাশুল দিতে হবে সুদে আসলে।

এদিকে বিজেপি নেতার করোনা পজিটিভের খবরে তাঁর দলীয় নেতা কর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে।

আরও পড়ুন: তৃণমূলে যোগ দিচ্ছেন যশবন্ত সিনহা, বাজপেয়ী আমলে সামলেছিলেন অর্থমন্ত্রীর দায়িত্ব

গত রবিবারই বারুইপুরে দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছিলেন অনুপম হাজরা। সেখানে বিশাল বাইক মিছিলের অনুপম ছিলেন একদম প্রথম সারিতে। ওই কর্মসূচিতে যোগ দিয়েই সাংবাদিকদের সামনে একের পর এক বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। মুখ্য মন্ত্রীকে আক্রমণ করে অনুপম হাজরা দাবি করেছিলেন, কেরোসিন তেল দিয়ে রাতের অন্ধকারে করোনায় মৃতদের পুড়িয়ে দেওয়া হচ্ছে। এমনকী ছেলের মৃতদেহ দেখতে দেওয়া হচ্ছে না বাবাকে। তিনি দাবি করেছিলেন, রাজ্যের মুখ্য মন্ত্রীর জন্য সাধারণ মানুষকে কাঁদতে হচ্ছে। আর এসব কিছুর জবাব মমতা ব্যানার্জি পাবেন ২০২১ এর নির্বাচনের শেষে।

শোনা যাচ্ছে, তার পরের দিন থেকেই  প্রবল জ্বরে কাবু হন অনুপম হাজরা। তারপর করোনা টেস্টে পজিটিভ হয়েছেন তিনি।

 

আরও পড়ুন: গুজরাতে হাসপাতালে ভেন্টিলেটর বিভ্রাট, শোলের ডায়লগ উল্লেখ করে মুখ্যমন্ত্রী রুপানিকে কটাক্ষ নুসরতের

 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Politics