Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
23 June 2026

সায়ন্তর সঙ্গে ব্রেক-আপ, রিজওয়ান-দেবচন্দ্রিমার প্রেমের চর্চা এখন তুঙ্গে! এবার দুজনের রোমান্টিক ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়

সায়ন্তর সঙ্গে ব্রেক-আপ, রিজওয়ান-দেবচন্দ্রিমার প্রেমের চর্চা এখন তুঙ্গে! এবার দুজনের রোমান্টিক ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়

চলতি বছরের শুরুতেই সায়ন্ত মোদকের সঙ্গে নিঃশব্দে ব্রেকআপ হয়েছে দেবচন্দ্রিমার। বর্তমানে রিজওয়ান রাব্বানি শেখের সাথে দেবচন্দ্রিমা সিংহ রায়ের প্রেমের গুঞ্জন এখন তুঙ্গে। সেই গুঞ্জনকেই উস্কে দিয়ে সম্প্রতি দেবচন্দ্রিমা ও রিজওয়ান একটি রোমান্টিক রিল ভিডিও শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। যা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে তাদের অনুরাগীদের মধ্যে।

সম্প্রতি ভাইরাল হওয়া রিল ভিডিওতে ‘আজকাল তেরে মেরে পেয়ার কে চর্চে হার জাবান পার’ গানের সাথে নেচে রিল ভিডিও বানিয়ে শেয়ার করেছেন অভিনেত্রী। এই ভিডিওতে অভিনেত্রীকে নীল শাড়ি ও রানী কালারের ব্লাউজে দেখা গিয়েছে। অন্যদিকে রিজওয়ানকে আগুন কালারের পাঞ্জাবিতে দেখা গিয়েছে। অনস্ক্রিন হোক বা অফস্ক্রিন এই দুই অভিনেতা-অভিনেত্রীর রসায়ন দেখতে পছন্দ করেন দর্শকরা। যা বেশ ভালোভাবেই উপভোগ করেন এই জুটি। প্রায়ই একসাথে দেখা মেলে এনাদের।

এই রিল ভিডিওর কমেন্ট বক্সে রিজওয়ান লিখেছেন, “এটা করতে পারলে?” সম্ভবত এই রিল ভিডিওটি আগে শেয়ার করার কথা ছিল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু তাকে সেই সুযোগটা না দিয়ে অভিনেত্রী আগেই শেয়ার করে দিয়েছেন ভিডিওটি। তাদের মধ্যে একটা অদ্ভুত খুনসুটির সম্পর্ক রয়েছে তা গোপন নেই আর কারো কাছেই।

আরও পড়ুন: এবারে নিখিল জৈনের কোম্পানির শাড়িতে সেজে উঠলেন টলিউডের জনপ্রিয় সুপারস্টার শ্রাবন্তী চ্যাটার্জী, নুসরত নয়, এবার নিখিলের শাড়িতে সেজে উঠলেন শ্রাবন্তী, ভাইরাল ছবি

সম্প্রতি দেবচন্দ্রিমা সিংহ রায় বড়পর্দায় ডেবিউ করেছেন। আসন্ন ‘কিশমিশ’ ছবিতে দেবের প্রাক্তন প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন দেবচন্দ্রিমা। বড়পর্দায় দেবের বিপরীতে অভিনয় করতে পেরে উচ্ছ্বসিত অভিনেত্রী। পাশাপাশি ‘সাঁঝের বাতি’ ধারাবাহিকে ইতিমধ্যেই তার অভিনয়ের সময়কাল সাড়ে তিন বছর পূর্ণ হয়ে গিয়েছে।

আগে এই ধারাবাহিকে চারুর ভূমিকায় দেখা যেত অভিনেত্রীকে। এখন দেখা যায় চিকুর চরিত্রে। শুরু থেকেই তার বিপরীতে ‘সাঁঝের বাতি’ ধারাবাহিকে দেখা যায় রিজওয়ান রাব্বানি শেখকে। তারা একে অপরের খুব ভালো বন্ধু এমনটা জানিয়েছেন দুজনেই। তবে সম্প্রতি তাদের শেয়ার করা এই রিল ভিডিও তাদের প্রেমের গুঞ্জনকে রীতিমতো উস্কে দিয়েছে। তারা স্বীকার না করলেও নেটিজেনদের অনেকের ধারণা তাদের মধ্যে সম্ভবত কিছু চলছে। তবে তারা নিজের মুখে কিছু না জানালে তাদের সম্পর্কের বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব নয়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment