Gold ₹144,500/10g
Silver ₹241.86/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 36°C
15 June 2026

বৃহস্পতিবার দেশজুড়ে বাতিল ১৩৪ টি ট্রেন, বাড়ি থেকে বেরোনোর আগে দেখে নিন বাতিল ট্রেনের তালিকা

বৃহস্পতিবার দেশজুড়ে বাতিল ১৩৪ টি ট্রেন, বাড়ি থেকে বেরোনোর আগে দেখে নিন বাতিল ট্রেনের তালিকা

বৃহস্পতিবার দেশজুড়ে ১৩৪ টি ট্রেন বাতিল করা হল। হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। লোকাল ও এক্সপ্রেস সব ধরণের ট্রেন বাতিল করা হয়েছে।

হাওড়া থেকে বাতিল করা হয়েছে, হাওড়া- মেমারি লোকাল দুপুর ১.৪৩ মিনিটের, হাওড়া- তারকেশ্বর লোকাল সকাল ১০.২০ মিনিটের। হাওড়া- পাণ্ডুয়া লোকাল ১.৪২ মিনিটের, হাওড়া- তারকেশ্বর লোকাল সন্ধ্যের ৮.০৫ মিনিটের, হাওড়া- তারকেশ্বর লোকাল বিকেল ৫.৪২ মিনিটের। হাওড়া- তারকেশ্বর লোকাল দুপুর ১.৩৮ মিনিটের। ও হাওড়া- চন্দপুর লোকাল সকাল ১০ টা ৩০ মিনিটের, হাওড়া – ব্যান্ডেল লোকাল দুপুর ২ টো ৪০ মিনিটের, এছাড়াও হাওড়া- হরিপাল লোকাল সকাল ৬ টা ৫৩ মিনিটের,  হাওড়া- সিঙ্গুর লোকাল সন্ধ্যে ৭ টা ১৫ মিনিটের ট্রেন বাতিল করা হয়েছে।

শিয়ালদহ থেকে বাতিল করা হয়েছে সকাল ৮ টার শিয়ালদহ-রাণাঘাট লোকাল ও ১০ টা ২০ মিনিটের শিয়ালদহ-নৈহাটি লোকাল। আংশিক ভাবে বাতিল করা হয়েছে আগরতলা-শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। প্রতিদিন লাইনে কাজ থাকার দরুণ বাতিল থাকে কিছু ট্রেন। সেইরকম বৃহস্পতিবার বাতিল থাকছে বেশ কিছু ট্রেন। অন্যদিকে, বুধবারও দেশজুড়ে মোট ২৩৩ টি ট্রেন বাতিল ছিল। শিয়ালদহ ও হাওড়া শাখার কয়েকটি ট্রেন বাতিল ছিল।

আরও পড়ুন: মহিলা রেফারি হিসেবে বাংলার নাম উজ্জ্বল করলেন শিলিগুড়ির কণিকা বর্মণ

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal