ফের পাহাড় সফরে মুখ্যমন্ত্রী। সোমবার বিকেলে শিলিগুড়ি পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি রওনা দেন দার্জিলিংয়ের উদ্দেশে। এদিন পাহাড়ে তাঁর কোনও কর্মসূচি না থাকলেও, মঙ্গলবার তিনি জিটিএ নিয়ে দার্জিলিংয়ে বৈঠক করবেন তিনি। পাশাপাশি দার্জিলিংয়ে আরও একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। গত বছর পাহাড়ে মন্ত্রিসভার বৈঠককে কেন্দ্র করে চূড়ান্ত গণ্ডগোলের পর জিটিএ’র কাজকর্ম অনেকটাই ব্যাহত হয়। তারপর জিটিএ’র দায়িত্ব নেন বিনয় তামাং। এই মুহূর্তে জিটিএ’র কাজকর্ম কেমন চলছে তাও খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। তিনদিনের এই পাহাড় সফরে এবার শিলিগুড়িতে তেমন কোনও কর্মসূচি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের।
আরও পড়ুন: জমায়েত এড়াতে বড় সিদ্ধান্ত, বাকি দুই কেন্দ্রে প্রচারে যাচ্ছেন না মমতা